বাংলাদেশি রোগীদের জন্য চীনের ‘গ্রিন চ্যানেল’ ভিসা চালু
চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন ‘গ্রিন চ্যানেল’ ভিসা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এই উদ্যোগের ফলে চিকিৎসা ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে।
রবিবার
(৪
মে)
চীনা
দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক
বিবৃতিতে জানানো
হয়,
গত
মার্চ
মাসে
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান
উপদেষ্টা অধ্যাপক ড.
মুহাম্মদ ইউনূসের চীন
সফরের
সময়
দুই
দেশের
মধ্যে
স্বাস্থ্যখাতে সহযোগিতা জোরদার
এবং
জনবল
বিনিময়
সহজ
করার
বিষয়ে
যে
ঐকমত্য
হয়েছিল,
এই
পদক্ষেপ তারই
বাস্তবায়ন।
নতুন
এই
ব্যবস্থার আওতায়,
চীনে
চিকিৎসার জন্য
ভ্রমণেচ্ছুদের এখন
আর
পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত সার্টিফিকেট জমা
দিতে
হবে
না।
লাইসেন্সধারী স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো ব্যাংক
ডিপোজিট সার্টিফিকেট ও
রক্তের
সম্পর্ক প্রমাণে গ্যারান্টিপত্র ইস্যু
করতে
পারবে।
চিকিৎসা ভিসার
আবেদনকারীদের জন্য
একটি
বিশেষ
কাউন্টার স্থাপন
করা
হয়েছে
ভিসা
সেন্টারে, যেখানে
তারা
কোনো
ধরনের
অপেক্ষা ছাড়াই
কাগজপত্র জমা
দিতে
পারবেন। অনলাইনে আবেদন
দাখিলের পর
অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো
পর্যালোচনা করা
হবে।
জরুরি
চিকিৎসার ক্ষেত্রে একই
দিনে
ভিসা
ইস্যুর
ব্যবস্থাও রাখা
হয়েছে।
যেসব
রোগীর
চিকিৎসা ভিসার
জন্য
পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে,
তাদের
অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সুযোগ
দেওয়া
হবে।
শারীরিকভাবে উপস্থিত হতে
অক্ষম
রোগীদের জন্য
ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইন
সাক্ষাৎকারের সুযোগও
থাকবে।
চিকিৎসা ভিসা
সংক্রান্ত যেকোনো
অনুসন্ধানের জন্য
দূতাবাস ও
ভিসা
আবেদন
কেন্দ্র হটলাইন
নম্বর
চালু
করেছে:
- দূতাবাস: ০২২২২২৬০১০৩,
০১৭০৮ ৪৬৪ ৮০৯
- ভিসা সেন্টার: প্রসাদ ট্রেড সেন্টার, বনানী, ঢাকা — ০২২২৬৬০৩২৬১
- হোয়াটসঅ্যাপ
সেবা: ০১৮৮৫ ০৪১ ৩৬৪

No comments
ধন্যবাদ।