ভারতে হামলা নিয়ে নতুন তথ্য প্রকাশ করল পাকিস্তান
পেহেলগাম হামলা ঘিরে উত্তেজনার মাঝে ভারতের অভিযোগ মিথ্যা: পাকিস্তান সেনাবাহিনী
পেহেলগামে সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে টানা দুই সপ্তাহ ধরে উত্তেজনা চলতে থাকায়, পাকিস্তানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাল্টা জবাবে ইসলামাবাদও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে দিল্লি। তবে এ বিষয়ে নতুন তথ্য তুলে ধরেছেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারতের সীমান্তে পাকিস্তান কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি। ভারত যা বলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রমাণবিহীন। তিনি বলেন, “ভারতীয় ভূখণ্ডে কোনো ধরনের রকেট, ড্রোন বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। আমরা শুধু নিয়ন্ত্রণ রেখার ওপারে তাদের সামরিক লক্ষ্যবস্তুতে ছোট অস্ত্র ব্যবহার করেছি।”
গণমাধ্যমে প্রচারিত তথ্যগুলোকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে তিনি বলেন, এগুলো কেবল গল্প তৈরি করে পরিবেশন করা হচ্ছে, কোনও বাস্তব প্রমাণ উপস্থাপন করা হয়নি।
শরীফ চৌধুরী আরও বলেন, পেহেলগামে হামলার সঙ্গে পাকিস্তান জড়িত—এমন কোনো বিশ্বাসযোগ্য তথ্য ভারত দেখাতে পারেনি। বরং স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের প্রস্তাব থেকে নিজেই পিছু হটেছে দিল্লি।

No comments
ধন্যবাদ।