Header Ads

Header ADS

টিকটক লাইভে চলাকালীন গুলিতে নিহত মেক্সিকান ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ

 

মেক্সিকান ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ

টিকটক লাইভে চলাকালীন গুলিতে নিহত মেক্সিকান ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ

মাত্র ২৩ বছর বয়সেই নির্মমভাবে প্রাণ হারালেন মেক্সিকান বিউটি ইনফ্লুয়েন্সার ও টিকটকার ভ্যালেরিয়া মার্কেজ। ১৩ মে রাতে টিকটকে লাইভে থাকার সময় এক বন্দুকধারীর গুলিতে তার মৃত্যু হয়।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মেক্সিকোর জালিস্কো রাজ্যের জাপোপান এলাকায় একটি বিউটি সেলুনে লাইভে ছিলেন ভ্যালেরিয়া। সেখানেই এক যুবক হঠাৎ ঢুকে গুলি চালায়।

পুলিশ জানায়, গুলির মুহূর্ত পর্যন্ত ভ্যালেরিয়া টিকটকে লাইভে ছিলেন এবং তার সঙ্গে কেউ একজন কথা বলছিল। হঠাৎ গুলির শব্দ শোনা যায়, এরপর লাইভে দেখা যায় এক ব্যক্তি মাটিতে পড়ে থাকা ফোনটি তুলে নিচ্ছে। ওই সময় ওই ব্যক্তির মুখও ক্যামেরায় ধরা পড়ে।

ভ্যালেরিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত তার অনুসারীরা। অনেকে এখনও বিশ্বাস করতে পারছেন না, কীভাবে লাইভ চলাকালীন এমন হত্যাকাণ্ড ঘটতে পারে।

এই ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিস। পুরো মেক্সিকো জুড়ে এ ঘটনা নিয়ে চলছে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ।

উল্লেখ্য, মেক্সিকোতে নারীদের প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ক্রমেই বাড়ছে। কিছুদিন আগেই ভেরাক্রুজ রাজ্যে মেয়র পদপ্রার্থী এক নারীকে জনসমক্ষে গুলি করে হত্যা করা হয়, যেখানে আরও তিনজন নিহত হন।

ভ্যালেরিয়ার মতো তরুণ প্রজন্মের একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের এমন মৃত্যু দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.