Header Ads

Header ADS

রাগ নিয়ে উক্তি

 


১.রাগ করা সাধারণ মানুষের লক্ষণ, কিন্তু রাগের মধ্যেও মন শান্ত রাখা জ্ঞানী মানুষের লক্ষণ।


২.রাগের কারণে মানুষ শুধু তার জীবন নষ্ট করে না, অন্য মানুষের হৃদয়েও আঘাত করে।


৩.ক্রোধ মনের প্রদীপ নিভিয়ে দেয়। তাই আমাদের সর্বদা শান্ত ও স্থির থাকা উচিত।


৪.রাগ, অনুশোচনা, উদ্বেগ এবং ক্ষোভের মধ্যে আপনার সময় নষ্ট করবেন না। কারন জীবন খুব ছোট।


৫.যে মনের কষ্টকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না তার রাগের প্রবণতা সবচেয়ে বেশী।


৬.রাগ নিয়ন্ত্রণ করলেই জীবন সুখে কাটানো যায়, নইলে জীবন চলে কিন্তু সুখ পাওয়া যায় না।


৭.আপনি যতো বেশি বুদ্ধিমান হবেন ততো বেশী আপনি বুঝতে পারবেন যে, রাগের কোনও মূল্য নেই।


৮.আপনি যদি শান্ত হতে শিখতে চান, তবে প্রতিটি জায়গায় নিজেকে সঠিক প্রমাণ করা বন্ধ করুন।


৯.মানুষ কখনই রাগ থেকে প্রেমের সম্পর্ক তৈরি করতে পারে না। কারণ রাগ সম্পর্ক ভাঙতে পারে, জুড়তে নয়।


১০.যদি আপনি সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন, তাহলে কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না।


১১.অতীতের প্রতি আপনি যতো বেশি রাগ আপনার হৃদয়ে বহন করবেন, বর্তমানকে ভালোবাসতে আপনি ততো কম সক্ষম হবেন।


১২.রাগ হল সেই মূর্খতার নাম যেখানে বুদ্ধিহীনও নিজেকে জ্ঞানী মনে করে।


১৩.অস্থির জলে যেমন কোন কিছুর পরিষ্কার প্রতিবিম্ব ধরা পড়ে না, তেমনি ভাবে রাগের মাথায় চোখে বা মনে সত্য ধরা পড়ে না।


১৪.ভুল কাজে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু সঠিক কাজে রাগ করা বৃথা।


১৫.রাগ হল এমন একটি তীর যা প্রথমে আপনার হৃদয় বিদ্ধ করে।


১৬.ইতিহাস সাক্ষী যে, ক্ষোভ থেকে পারস্পরিক যুদ্ধ হয়েছে, কিন্তু কখনো শান্তির পরিবেশ স্থাপিত হয়নি বা চুক্তিও হয়নি।


১৭.রাগ আপনার মনকে অন্ধ করে দেয়, যার কারণে আপনি সঠিক এবং ভুল সিদ্ধান্তের মধ্যে পার্থক্য দেখতে পারেন না।


১৮.আপনি যদি সম্মান পেতে চান তবে আপনাকে রাগ করা বন্ধ করতে হবে। কারণ মানুষ রাগান্বিত ব্যক্তিকে ভয় পায় কিন্তু তাকে কখনই সম্মান করে না।


১৯.আপনি যে পরিস্থিতিতে আছেন তা নিয়ে রাগান্বিত হয়ে অযথা সময় নষ্ট করবেন না।


২০.আপনার রাগের কারণ বোঝার আগে তার পরিণতি সম্পর্কে চিন্তা করুন।


২১.রাগী মানুষের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.