Header Ads

Header ADS

সরকারি ব্যাংকে নবম-দশম গ্রেডে বড় নিয়োগ


ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের আইটি খাতে ষষ্ঠ, নবম ও দশম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আইটির সাত ধরনের পদে মোট ৬০৮ জন কর্মী নেওয়া হবে।



১. পদের নাম: প্রোগ্রামার
পদসংখ্যা: ২ জন
কর্মস্থল: বাংলাদেশ কৃষি ব্যাংক
বেতন স্কেল: ৩৫,৫০০–৬৭,০১০ টাকা (ষষ্ঠ গ্রেড)


২. পদের নাম: সিনিয়র অফিসার (আইটি)
পদসংখ্যা: ১৬৬ জন
কর্মস্থল: সোনালী ব্যাংক
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)


৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার / সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ৩৫ জন
কর্মস্থল:

  • সোনালী ব্যাংক: ৩১ জন
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ২ জন
  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন: ১ জন
  • কর্মসংস্থান ব্যাংক: ১ জন

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার / সহকারী প্রকৌশলী (আইটি)
পদসংখ্যা: ৫১ জন
কর্মস্থল:

  • সোনালী ব্যাংক: ৪৭ জন
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ২ জন
  • প্রবাসী কল্যাণ ব্যাংক: ২ জন
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)

৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর
পদসংখ্যা: ২ জন
কর্মস্থল: সোনালী ব্যাংক
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)


৬. পদের নাম: অফিসার (আইটি)
পদসংখ্যা: ৩৩২ জন
কর্মস্থল:

  • সোনালী ব্যাংক: ১৮৩ জন
  • জনতা ব্যাংক: ১০০ জন
  • অগ্রণী ব্যাংক: ৪৩ জন
  • প্রবাসী কল্যাণ ব্যাংক: ৬ জন

বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড)


 ৭. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার 

পদসংখ্যা: ২ 

ব্যাংক: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (নবম গ্রেড) 


 যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

 আবেদন ফি অনলাইনে আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের মাধ্যমে প্রদান করতে হবে। অনগ্রসর গোষ্ঠীর নাগরিকদের জন্য আবেদন ফি ৫০ টাকা। 

আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৫। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.