Header Ads

Header ADS

কারাগার থেকে মুক্ত নুসরাত ফারিয়া

 

নুসরাত ফারিয়া

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া নায়িকা নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে।

মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কারাগার থেকে বের হন। এর আগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর সোয়া ১২টার দিকে কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছায়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

কারাগার থেকে বেরিয়ে নুসরাত ফারিয়া তার ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে লেখেন, “জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা আমার পাশে ছিলেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সহকর্মী, ইন্ডাস্ট্রির সহযোদ্ধা, সাধারণ মানুষ—যারা ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন—এই ভালোবাসা আমি কখনো ভুলব না। বিশেষভাবে ধন্যবাদ জানাই গণমাধ্যমকর্মীদের, আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন ছিল।”

প্রসঙ্গত, রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.