Header Ads

Header ADS

জ্বালানি উপদেষ্টা জানালেন, গরমে লোডশেডিং কমে যাবে



গরমের তীব্রতা বাড়ছে, এবং অনেকের মধ্যে শঙ্কা রয়েছে যে, লোডশেডিংও বাড়বে এবং এতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে। তবে এই বিষয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


তিনি জানিয়েছেন, এবারের গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে এবং তা সীমিত রাখার চেষ্টা করা হবে। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৮ হাজার মেগাওয়াট, এবং আশা করা হচ্ছে, এই শক্তি দিয়েই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রাখা যাবে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে "ফোরাম ফর এনার্জি রিপোর্টারস বাংলাদেশ" (এফইআরবি) আয়োজিত "জ্বালানি সংকট উত্তরণের পথ" শীর্ষক সেমিনারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, লোডশেডিং গ্রাম ও শহরের মধ্যে সমন্বিত থাকবে এবং সরকারের পরিকল্পনা রয়েছে, বিদ্যুৎ সরবরাহের জন্য এলএনজি আমদানির ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ব্যবস্থায় এগোনো।

তিনি আরও বলেন, "এটা একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা, কারণ জ্বালানির সরবরাহে অনেক সময় লাগে। তবে আমরা কোনো কাজ হাতে নিচ্ছি, যেটা বাস্তবায়ন সম্ভব নয়।" পাশাপাশি, বকেয়া পরিশোধের দিকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি, "বিল পেমেন্ট না করলে কোনো দেশ ব্যবসা করতে পারে না।"

ফাওজুল কবির আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে সিস্টেম লস ৫০ শতাংশ কমানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। গ্যাস চুরি বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং প্রকল্পের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনা হয়েছে। আগামী বছর ভর্তুকি কমানোর পাশাপাশি শুধু বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা বলা হয়েছে।

তিনি দাবি করেন, সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের বিটে কেউ অংশ নেয়নি, তবে মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদন হলে পুনরায় রি-টেন্ডার করা হবে।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.