মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর মিরপুর-১৪ এলাকার শতাব্দি সিএনজি ও এমবিএম গার্মেন্টস-এর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (২৭ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ এর প্রিন্স বাজার সংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম চলাকালে শতাব্দি সিএনজি ও এমবিএম গার্মেন্টস-এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালি ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

No comments
ধন্যবাদ।