Header Ads

Header ADS

৯ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

 ৯ সেপ্টেম্বর ২০২১। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনাবলিঃ

১৯৪৮ - উত্তর কোরিয়া স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত।

১৯৬৯ - কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়। যার মাধ্যমে ফরাসী ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়।

১৯৭০ - একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেষ্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়। বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেয়া হয়।

১৯৭৭ - কাম্পালায় প্রেসিডেন্ট ইদি আমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ১৫ জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়।

১৯৯১ - তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৯৩ - পিএলও বা প্যালেষ্টাইন লিবারেশন অরগানাইজেশন আনুষ্ঠানিক ভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে।


 

জন্মঃ

১৮২৪ – লিও তলস্তয়, বিখ্যাত রুশ লেখক।  

১৮৭২ - সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম মহিলা সংগঠন 'ভারত স্ত্রী মহামণ্ডল'এর প্রতিষ্ঠাত্রী। 

১৮৭৮ - দ্বিজেন্দ্রনাথ মৈত্র প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী।  

১৮৮২ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক। 

১৮৯৯ - ভিক্টোরিয়া ফেড্রিকা দ্য মারিশলার ই দ্য বোরবন, স্প্যানিশ রাজা ১ম জুয়ান কার্লোসের নাতনী।

১৯০০ - জেমস হিল্টন, একজন ইংরেজ উপন্যাসিক।

১৯২০ - সন্তোষকুমার ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক।  

১৯২১ - পলান সরকার, একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী।  

১৯২৪ - সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী।  

১৯৪১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক।

১৯৬৭ - অক্ষয় কুমার, ভারতীয় অভিনেতা।

১৯৮৩ - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার।

১৯৮৭ - জোসোয়া হের্ডম্যান, ইংলিশ অভিনেতা।

১৯৮৮ - ম্যানুয়েলা আরবেলায়েজ, কলাম্বিয়ান মডেল।

১৯৮৮ - দানিয়ালো ডি'আম্ব্রোসিও, ইতালীয় ফুটবলার।

১৯৯৯ - অঞ্জন সাহা- তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়ার।


মৃত্যুঃ

১০৮৭ - প্রথম উইলিয়াম (ইংল্যান্ড), ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা।

১৮৯৮ - ফরাসি কবি মালার্মে।

১৯০১ - অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৯৬৮ - অশোক বড়ুয়া, বাঙালি লেখক।

১৯৭২ - ওস্তাদ আলাউদ্দিন খাঁ।

১৯৭৬ - মাও সে তুং, চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতা।

২০১৪ - নজরুল সংগীতের বরেণ্য শিল্পী ফিরোজা বেগম।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.