Header Ads

Header ADS

আমাদের লক্ষ্যমাত্রা হবে ডেঙ্গুতে যেন একজনেরও মৃত্যু না হয়: হাসান আরিফ

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, প্রথম দিকে ডেঙ্গু নিয়ে দেশে একটা দিশেহারা ভাবছিল। তবে আমরা ক্রমান্বয়ে একটা সহনীয় পর্যায়ে এসেছি। আমাদের লক্ষ্যমাত্রা হবে একজনেরও যাতে মৃত্যু না ঘটে।


হাসান আরিফ বলেন, মশার প্রজননটাই যাতে না হয়, গবেষণা করে এমন কোনো ওষুধ বা কিছু বের করা যায় কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। (ফাইল ছবি)

হাসান আরিফ বলেন, মশার প্রজননটাই যাতে না হয়, গবেষণা করে এমন কোনো ওষুধ বা কিছু বের করা যায় কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।

আতাউর রহমান রাইহান


রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এ কথা বলেন তিনি।



উপদেষ্টা বলেন, আমাদের অর্জন তখনই হবে, যখন একটি মৃত্যুও হবে না, আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। ৭ সেপ্টেম্বর (শনিবার) একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। কিন্তু গত বছরের ৭ সেপ্টেম্বর মারা গিয়েছিলেন ২০ জন। এটা নিয়ে আমাদের আনন্দিত হওয়ার কিছু নেই। আমাদের লক্ষ্যমাত্রা হবে একজনেরও যাতে মৃত্যু না ঘটে।


তিনি বলেন, এ রোগের প্রতিরোধই হচ্ছে ৯০ ভাগ কাজ। আর দশ ভাগ হচ্ছে চিকিৎসা। চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা ভালো পর্যায়ে আছি। তবে সচেতনতার জায়গায় আমরা ভালোভাবে পিছিয়ে আছি। গ্রামে সচেতনতা অনেক কম।


সচেতনতা বাড়াতে নানা ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে জানিয়ে হাসান আরিফ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বছরব্যাপী একটা কর্মসূচি নেয়ার ব্যাপারে আমরা আলোচনা করেছি।‌ মশার প্রজননটাই যাতে না হয়, গবেষণা করে এমন কোনো ওষুধ বা কিছু বের করা যায় কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি।


তিনি বলেন, বৈঠকে পরিবেশ সচিব বলেছেন, প্রাকৃতিকভাবে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে মশার উপদ্রব হচ্ছে। ‌ আগে যেসব মাছ বা ব্যাঙের খাদ্য ছিল লার্ভা, সেগুলোর সংখ্যা খুব কমে গেছে। জীববৈচিত্র্য আগের জায়গায় কিভাবে ফিরিয়ে এনে এদের সংখ্যা বাড়ানো যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.