একাধিক পদে আকিজ গ্রুপে চাকরি
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় তথ্য:
- প্রতিষ্ঠান: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
- পদের নাম: এক্সিকিউটিভ / সিনিয়র এক্সিকিউটিভ
- বিভাগ: সফটওয়্যার ডেভেলপমেন্ট
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/এমএসসি
- অভিজ্ঞতা: ২–৩ বছর (তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন)
- সফটওয়্যার ডেভেলপমেন্ট
- প্রোগ্রামিং
- সিস্টেম ডিজাইন
- সার্টিফাইড সিকিউর সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে জ্ঞান
অতিরিক্ত তথ্য:
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে (অনসাইট)
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই
- বয়সসীমা: ২৬ থেকে ৩৬ বছর
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধাসমূহ:
- মোবাইল বিল
- চিকিৎসা ভাতা
- প্রভিডেন্ট ফান্ড
- গ্র্যাচুইটি
- বীমা সুবিধা
- সাপ্তাহিক ২ দিন ছুটি
- বার্ষিক বেতন পর্যালোচনা
- বছরে ২টি উৎসব বোনাস
- দুপুরের খাবারের ব্যবস্থা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতেএখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২৪ পর্যন্ত।
No comments
ধন্যবাদ।