Header Ads

Header ADS

ডুসাউয়ের সভাপতি ইয়াসিন, সম্পাদক তাবারক

 নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন 'আড়াইহাজার উপজেলা ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়' (ডুসাউ) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।



শনিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে এক সভায় কমিটির সাবেক সভাপতি যোবায়ের আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুষার এবং উপদেষ্টা হায়দার আলীর স্বাক্ষরে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন ডুসাউ উপদেষ্টা ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান নাহিদ।


নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ ইয়াসিন আরাফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ তাবারক হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। 


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.