Header Ads

Header ADS

ঝিঙে ফুল

ঝিঙে ফুল

✍️কাজী নজরুল ইসলাম 



ঝিঙে ফুল। ঝিঙে ফুল।

সবুজ পাতার দেশ ফিরোজিয়া ফিঙে-ফুল- 

ঝিঙে ফুল।

গুল্মে পণে 

লতিকার কর্ণে 

ঢলঢল স্বর্ণে

ঝলমল দোলে দুল- 

ঝিঙে ফুল।

পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে, 

গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।

পৌষের বেলাশেষ পরি জাফরানি বেশ 

মরা মাচানের দেশ করে তোলো মশগুল- 

ঝিঙে ফুল।

শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে, 

আলুথালু ঘুম যাও রোদে-গলা দুকুরে। 

প্রজাপতি ডেকে যায় 

'বোঁটা ছিঁড়ে চলে আয়!' 

আসমানে তারা চায়- 'চলে আয় এ অকূল'। 

ঝিঙে ফুল।

'ভালোবাসি মাটি-মায়, 

চাই না ও অলকায়-

ভালো এই পথ ভুল!'

ঝিঙে ফুল।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.