Header Ads

Header ADS

১৩ আগস্ট: কী ঘটেছিল ইতিহাসে

 সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।



ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।


আজ মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।


ঘটনাবলি


  • ১৫৯৮ - ফরাসি সম্রাট চতুর্থ হেনরি এক ঐতিহাসিক নির্দেশ জারি করেন ৷ 
  • ১৬৪৫ - সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে । 
  • ১৭৪০ - রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয় ।
  •  ১৭৮৪ - ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয় ।
  •  ১৭৮৪ - ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব সংবলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস। 
  • ১৭৯২ - ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে । 
  • ১৮৬৮ - ১৫ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে ৪০ হাজার লোক নিহত হয়।
  •  ১৮৮৯ - উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন ।
  •  ১৯২৩ - মোস্তাফা কামাল পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 
  • ১৯৬০ - মধ্য আফ্রিকা ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
  •  ১৯৬১ - পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে। 
  • ১৯৬৪ - ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
  •  ১৯৭২ - দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার। 
  • ১৯৯৪ - কলকাতা মেট্রোর দমদম-বেলগাছিয়া শাখা ১.৬২ কিলোমিটার সম্প্রসারিত করে শ্যামবাজার অবধি নিয়ে আসা হয়। 
  • ২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে ইতালির ফেডেরিকা পেলেগ্রিনি অলিম্পিক তথা বিশ্বরেকর্ড সৃষ্টি করেন ১:৫৪.৮২ সময়ে। 
  • ২০১১ - সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচ জনের মৃত্যু।


জন্ম


  • ১৮১৪ - অন্দের্শ ইয়োনাস অংস্ট্রেম, সুইডিশ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
  •  ১৮১৯ - জর্জ গ্যাব্রিয়েল স্টোকস, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এবং গণিতজ্ঞ। 
  • ১৮৪৮ - রমেশচন্দ্র দত্ত, বাঙালি সাহিত্যিক, ইতিহাসবিদ ও সিভিলিয়ান।
  •  ১৮৮৪ - হ্যারি ডিন, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
  •  ১৮৬৭ - উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগি, শব্দকোষপ্রণেতা। 
  • ১৮৮৮ - জন বেয়ার্ড, টেলিভিশনের আবিস্কারক।
  •  ১৮৯৯ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক।
  •  ১৯০২ - ফেলিক্স ওয়াঙ্কেল, জার্মান প্রকৌশলী। 
  • ১৯১১ - ড. ফুলরেণু গুহ, বাঙালি সমাজসেবিকা ও রাজনীতিবিদ।
  •  ১৯১২ - নোবেলজয়ী [১৯৬৯] ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়ান্ম। 
  • ১৯১৮ - ফ্রেডরিক স্যাঙ্গার, ইংরেজ প্রাণরসায়নবিদ।
  •  ১৯২০ - নেভিল ব্র্যান্ড, আমেরিকান অভিনেতা।
  •  ১৯২৬ - ফিদেল ক্যাস্ট্রো, কিউবার সাবেক প্রেসিডেন্ট। 
  • ১৯৪৫ - রবিন জ্যাকম্যান, ব্রিটিশ ভারতের শিমলায় জন্মগ্রহণকারী ইংল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। 
  • ১৯৫৫ - পল গ্রিনগ্রাস, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও সাবেক সাংবাদিক। 
  • ১৯৫৮ - র‌্যান্ডি শুঘার্ট, মার্কিন সেনাবাহিনীর বিশেষ অভিযান দল প্রথম স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট-ডেল্টার (1SFOD-D) একজন সদস্য। 
  • ১৯৬১ - কোজি কোন্দো, জাপানি সঙ্গীত রচয়িতা, পিয়ানোবাদক, এবং সংগীত পরিচালক।
  •  ১৯৬১ - নীল মল্যান্ডার, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
  •  ১৯৬৩ - শ্রীদেবী, ভারতীয় অভিনেত্রী।)
  •  ১৯৭৫ - শোয়েব আখতার, সাবেক পাকিস্তানি ডান হাতি ফাস্ট বোলার। 
  • ১৯৮২ - সেবাস্টিয়্যান স্ট্যান, রোমানিয়ন মার্কিন অভিনেতা।


মৃত্যু


  • ৬০৪ - সুই সম্রাট ওয়েন,
  • চীনের সুই সাম্রাজ্যের (৫৮১ – ৬১৮) প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট। 
  • ৯০৮ - আল-মুক্তাফি, ১৭শ আব্বাসীয় খলিফা। ১
  • ৭৯৫ - অহল্যাবাঈ হোলকার, ছিলেন ভারতের মারাঠা মালওয়া রাজ্যের হোলকর রাণী।
  •  ১৮৬৩ - ওজেন দ্যলাক্রোয়া, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর। 
  • ১৮৬৫ - ইগনাৎস জেমেলভাইস, হাঙ্গেরীয় চিকিৎসক ও হাত ধোয়া ব্যবস্থার প্রবর্তক। 
  • ১৯১০ - ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, লেখক ও পরিসংখ্যানবিদ।
  •  ১৯১৩ - জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা আগস্ট বেবেল।
  •  ১৯১৭ - এডুয়ার্ড বুখনার, জার্মান রসায়নবিদ।)
  •  ১৯৩২ - কৃষ্ণকমল ভট্টাচার্য বাঙালি পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
  •  ১৯৩৬ - মাদাম কামা, ভারতের স্বাধীনতা সংগ্রামী ভারতের বিপ্লববাদের জননী হিসাবে পরিচিতা।
  •  ১৯৪৬ - হারবার্ট জর্জ ওয়েলস, একজন ইংরেজ লেখক।
  •  ১৯৬৩ - শিশির কুমার মিত্র, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী। 
  • ১৯৬৫ - হায়াতো ইকদা, জাপানের আইনজীবী এবং রাজনীতিবিদ, জাপানের ৫৮ তম প্রধানমন্ত্রী।
  •  ১৯৬৮ - ভারতের ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তী। 
  • ১৯৭৭ - নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবী। 
  • ১৯৮৪ - তিগ্রেন পেত্রোসিয়ান, সোভিয়েত-আর্মেনীয় গ্র্যান্ডমাস্টার। 
  • ১৯৯৬ - অ্যান্টোনিও ডি স্পিনোলা, পর্তুগিজ সামরিক কর্মকর্তা, লেখক এবং রক্ষণশীল রাজনীতিবিদ।
  •  ১৯৯৮ - এডওয়ার্ড লিওনার্ড গিঞ্জটন, একজন ইউক্রেনীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী।
  •  ১৯৯৯ - হাইমে গারসোন, কলম্বীয় সাংবাদিক, কমেডিয়ান, আইনজীবী, শান্তিবাদী ও রাজনৈতিক বিদ্রুপাত্মক ছিলেন। 
  • ২০০০ - নাজিয়া হাসান, পাকিস্তানি গায়ক ও গীতিকার।
  •  ২০১১ - তারেক মাসুদ, বাংলাদেশ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও গীতিকার। 
  • ২০১১ - মিশুক মুনীর, সম্প্রচার সাংবাদিকতার রূপকার, চিত্রগ্রাহক ও সাংবাদিকতা ব্যক্তিত্ব।
  •  ২০১৮ - সোমনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও প্রাক্তন লোকসভার অধ্যক্ষ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.