Header Ads

Header ADS

মুগ্ধ পানি


 মুগ্ধতা ছড়িয়ে দিতে

যুদ্ধের ময়দান গিয়ে,

বজ্র কন্ঠে ডাক দিয়েছো

পানি হাতে নিয়ে। 

পানি পানি বলে যখন

তুমি দিশেহারা, 

নরপিচাষ এসে তখন

করতে থাকে তারা।

হঠাৎ করে তোমার বুকে

শকুন চালায় গুলি,

মুখ থেকে কাড়িয়া নিলো

পানি পানি বুলি।

মুগ্ধ তোমার মুক্ত পানি

মুক্ত বাংলা মাটি,

বাংলা থেকে পালিয়ে গেছে 

শৈরাচারের ঘাটি। 

শহীদ তুমি দেশের জন্য 

পানি হাতে নিয়া 

সারাজীবন থাকবে দেশে

তোমার স্মৃতির হিয়া।


-------রেজাউল রানা

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.