প্রসঙ্গ: ছিটা গুলি
বিগত আন্দোলন করতে গিয়ে অনেকে পুলিশের ছিটা গুলিতে আহত হয়েছেন।আন্দোলন সফল হবার পর অনেকে সেইসব গুলি বের করা নিয়ে চিন্তিত হয়ে আছেন।তাদের জন্য কিছু প্রশ্ন ও উত্তর।
প্রশ্ন: গুলি কি সবগুলো বের করা লাগবে?
উত্তর: নাহ্ সবগুলো বের করতে হবে না, আর বের করা সম্ভবও নয়।
প্রশ্ন: তাহলে কোনগুলো বের করতে হবে?
উত্তর: যেগুলো জাস্ট চামড়ার নিচে,হাতে দিলেই বুঝা যায় শক্ত কিছু একটা আছে, চুলকায়, বা ডিস্টার্ব করে গায়ে হাত লাগলেই।যেহেতু এগুলো একদম বাহিরে সেগুলো রোগীকে আনকম্ফোর্ট ঢিল দেয় এবং এগুলো ইজিলি বের করা যায়।তাই জাস্ট চামড়ার নিচের গুলো বের করে দেওয়া হয়।কিন্তু যেগুলো একদম মাংসের ভেতরে সেগুলা বের করা কঠিন বা 'মশা মারতে কামান আনা' এই টাইপের।তাই সেগুলা বের করা হয় না।
প্রশ্ন: যে গুলো ভেতরে ও বের করা হয় না সেগুলো সমস্যা করবে না বডিতে থেকে গেলে?
উত্তর: নাহ্ সেগুলো কোন সমস্যা হবে না।গুলির চারপাশে ফাইব্রোসিস হয়ে আটকে থাকবে।কোন সাইড ইফেক্টও নেই।
প্রশ্ন: ছিটা গুলির চিকিৎসা কি?কোন ঔষধ খেতে হবে?
উত্তর: হা যেহেতু চামড়াভেদ করে ইনজুরি করেছে।ইনফেকশন হবার চান্স থাকে।ডাক্তারের পরামর্শ অনুসারে এন্টিবায়োটিক খাবেন।ব্যাথা হলে পেইনকিলার।
সর্বশেষে মুলকথা হলো— ছড়া গুলি নিয়ে এত টেনশন করার কিছু নেই।তাও সন্দেহ থাকলে হসপিটালে আসুন।যতটুকু পারা যায় বের করে দেওয়া যাবে।যেগুলো বের করা যাবে না সেগুলো নিয়েও টেনশন করার কোন কারন নেই।
No comments
ধন্যবাদ।