ওল্ড ট্র্যাফোর্ডে বিপাকে শ্রীলঙ্কা
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টর শুরুতেই বিপাকে পড়েছে সফরকারী শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিং নেওয়া সফরকারীরা প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ১১৪ রান তুলতে হারিয়েছে ৭ উইকেট। বুধবার প্রথম দিন এ রিপোর্ট লেখার সময় বিপর্যয়ের মাঝে এক প্রান্তে দাঁড়িয়ে ৪৩ রানে ব্যাট করছিলেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। দুই ওপেনার নিশান মাদুশাঙ্কা ৪ ও দিমুথ করুণারতেœ সাজঘরে ফেরেন ২ রান করে। ২৪ রান আসে কুসল মেন্ডিসের ব্যাট থেকে।
রানের খাতাই খুলতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথুজ (০)। দিনেশ চান্দিমাল ১৭, কামিন্দু মেন্ডিস ১২। ৩ উইকেট নিয়েছেন ক্রিস ওকস। ২ উইকেট শিকার আরেক পেসার গাস অ্যাটকিনসনের। মার্ক উড ও শোয়েব বশির ১। ১৯৮২ থেকে ২০২১ পর্যন্ত মুখোমুখি ৩৬ টেস্টের ১৭টিতে জিতেছে ইংল্যান্ড, শ্রীলঙ্কার জয় ৮ টেস্টে, ড্র ১১। ঘরে কিংবা বাইরে ২০১৪ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পারেনি লঙ্কানরা।
সেবারই সর্বশেষ ইংল্যান্ডের মাঠে জিতেছিল ১-০ ব্যবধানে। আর ঘরের মাঠে ২০২১এ হারে ২-০ তে হারে শ্রীলঙ্কা। এবারের সফরে তিন টেস্টের সিরিজ খেলবে ধানঞ্জয়ার দল। যেখানে শুরুতেই তোপের মুখে তারা। খেলা শুরুর আগে প্রয়াত ইংলিশ ক্রিকেটার থর্পকে স্মরণ করা হয়।
No comments
ধন্যবাদ।