Header Ads

Header ADS

আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা ঢাকার ১৩ হাসপাতালে

 রাজধানীর ১৩টি সরকারি হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতরা বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (২১ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


ওই ১৩ হাসপাতাল হলো- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, মুগদা জেনারেল হসপিটাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (জাতীয় পঙ্গু হাসপাতাল), জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় নিউরো সাইন্স হাসপাতাল।


আন্দোলনে আহতদের এসব হাসপাতালে চিকিৎসা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.