Header Ads

Header ADS

আগামী ৩০ আগস্ট থেকে ওসি হারুনের ‘মহানগর’ দেখা যাবে ফ্রিতে

 তখন সালটা ছিল ২০২১। সারাবিশ্ব ছিল করোনার ধাক্কা সামলাতে ব্যস্ত। এর মধ্যে ঢাকা মহানগরে কোনো এক রাতের ঘটে যাওয়া এক গল্প নিয়ে নির্মিত হয় একটি সিরিজ। জুন মাসে হইচই নিয়ে মুক্তি পায় সেই সিরিজ; নাম ‘মহানগর’। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই সিরিজটি নির্মাণ করেন বাংলাদেশের হালের আলোচিত নির্মাতা আশফাক নিপুণ।



সিরিজটি বাংলা ভাষার দর্শককে যেন নাড়িয়ে দিয়ে যায় সে সময়। মুক্তির পর থেকেই সিরিজটি দর্শক প্রিয়তার শীর্ষে রয়েছে। এখনো দর্শক মনে দাগ কেটে চলেছে ওসি হারুন চরিত্রটি। আগামী ৩০ আগস্ট থেকে ‘মহানগর’ এর প্রথম সিজন দেখা যাবে একদম ফ্রি-তে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে সিজন ১। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। সেই সাথে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে মহানগর এর প্রথম কিস্তির ১টা পর্ব দেখা যাবে ফ্রি।

অভিনেতা মোশাররফ করিম বলেন,মহানগর মুক্তির পর থেকেই সাধারণ মানুষের যে সাড়া ও ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সবখানে প্রসংশা পেয়েছি। এখনো দর্শক ওসি হারুনকে দেখতে চায়। আপাতত, ৩০ আগস্ট থেকে মহানগর প্রথম সিজন হইচইতে দেখা যাচ্ছে একদম ফ্রি।’

শুধুমাত্র হইচই অ্যাপ ডাউনলোড করেই দেখে নিতে পারবেন মহানগর। মহানগর-এর প্রথম সিজনে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, খাইরুল বাসার প্রমুখ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.