Header Ads

Header ADS

সাভারে পোশাক কারখানায় আগুন

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন ও এক দফা কর্মসূচি চলাকালে গতকাল সাভারের আশুলিয়ায় পাঁচটি পোশাক কারখানায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এদিন সন্ধ্যায় আশুলিয়ার জিরানি এলাকায় সিনহা টেক্সটাইল, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় হামীম গ্রুপ ও বেঙ্গলসহ পাঁচটি তৈরি পোশাক কারখানায় অগ্নিসংযোগের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।



ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, আশুলিয়ায় অন্তত পাঁচটি তৈরি পোশাক কারখানায় অগ্নিসংযোগের খবর পেয়েছি। এর মধ্যে হামীম গ্রুপ, সিনহা টেক্সটাইল ও বেঙ্গলের নাম পেয়েছি। আশুলিয়ায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের দুই পাশে আরও কয়েকটি কারখানায় আগুন দেওয়ার চেষ্টা করছে দুর্বৃত্তরা। আর চক্রবর্তী এলাকায় বেক্সিমকো গার্মেন্টসে হামলার কথা শুনেছি, অগ্নিসংযোগের খবর পাইনি।


তিনি আরও বলেন, আমরা ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে রওনা হলেও চক্রবর্তী এলাকায় বাধার মুখে পড়ি। এ সময় আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার চেষ্টা করা হয়। আন্দোলনকারীদের বাধার কারণে আমরা আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছতে পারিনি।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.