রাজধানীতে গ্রেফতার ২৮২০
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা, নাশকতা ও অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় প্রায় আড়াই’শ মামলা হয়েছে। এই সকল মামলায় প্রায় তিন হাজারের মতো ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুলাই) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা সময়ের আলোকে জানান, রাজধানীতে ২৪৩টি মামলায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ২ হাজার ৮২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন কোন থানায় মামলা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানাননি তিনি।
এদিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এক খুদে বার্তায় জানান, সাম্প্রতিক সময়ে নাশকতার অভিযোগে রোববার পর্যন্ত ঢাকায় ৮৩ জন ও ঢাকার বাইরে ২৫১ জনসহ মোট ৩৩৪ জনকে গ্রেফতার করেছে র্যাব।
এদিকে সোমবার সকাল থেকে ফেসবুক ও টেলিগ্রামে অনেকেই পোস্ট করে র্যাবের হেলিকপ্টর দিয়ে অভিজান চালানো হচ্ছে বলে জানান। এ বিষয়ে আ ন ম ইমরান খান জানান, সোমবার র্যাবের কোনো হেলিকপ্টর উড্ডয়ন করা হয়নি।
এর আগে গ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চলছে।
No comments
ধন্যবাদ।