Header Ads

Header ADS

ওয়েব ডিজাইন

 ওয়েব ডিজাইন কি?

Web Design and Development  হচ্ছে ওয়েবসাইট তৈরি করার কাজ। যদি জানতে চান ওয়েবসাইট কি, তাহলে আপনি এখন যেখানে আছেন এটি একটি ওয়েব সাইট। আরো একটি উদাহরন দেয়া যায়, আমরা যে ফেসবুক ব্যাবহার করি এটাও একটি ওয়েবসাইট



এই রকম প্রতিটা কোম্পানী বা অনেক ব্যাক্তিরাও তাদের নিজেদের অনলাইন পরিচিতির জন্য ওয়েবসাইট তৈরি করে থাকে যাতে করে ইন্টারনেট থেকে তাদের সম্পর্কে বিভিন্ন মানুষ তথ্য জানতে পারে।


ওয়েব ডিজাইনে কি পরিমাণ আয়ের সুযোগ আছে?

ওয়েব ডিজাইন দিয়ে অনলাইন ক্যারিয়ার শুরু করার অন্যতম প্রধান কারন হচ্ছে, এর ক্রমবর্ধমান কর্মক্ষেত্র। এটি শিখতে অন্যান্য অনেক কাজের তুলনায় সহজ এবং যেহেতু এর প্রচুর চাহিদা হয়েছে তাই শেখার পরে কাজ করার অফুরন্ত সুযোগ রয়েছে।


এছাড়াও ওয়েব ডিজাইন শেখার আরেকটি প্রধান কারন হচ্ছে, এটি এখন শিখলে এখনই কাজ করা সম্ভব, তাই অন্যান্য কাজের মত কাজ করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না।


ডিজিটালাইজেশনের যুগে ওয়েবসাইট ছাড়া ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে দিন দিন। মানুষ কোন তথ্য জানার দরকার হলেই এখন অনলাইনে সার্চ করে ঘরে বসেই তথ্য জানতে চায়।


আর তাই প্রতিটা প্রতিষ্ঠানেরই কিন্তু ওয়েবসাইট বানানো লাগবেই লাগবে, অন্যথায় তারা ব্যবসা বেশিদিন চালিয়ে যেতে পারবে না।


যদি মিনিমাম ৫ লক্ষ ও ধরি, আর এই ৫ লক্ষ ব্যবসা প্রতিষ্ঠানের যদি ওয়েবসাইট বানানোর মিনিমাম খরচ ১৫ হাজার টাকা করেও হয় তাহলে- ৫০০০০০*১৫০০০=৭৫০০০০০০০০ বা ৭৫০ কোটি টাকার একদম রেডি মার্কেট আসতে যাচ্ছে ওয়েব ডিজাইন ফিল্ডে।


এটা কিন্তু কোন বানোয়াট বা অবাস্তব কিছু না। আপনি চারপাশের অবস্থা দেখলেই বুঝতে পারবেন।


আজকাল তো চায়ের দোকানদারের তথ্যও মানুষ গুগলে সার্চ করে। তাই যদি কাস্টমার ধরতে হয় তাহলে ইন্টারনেটে ওয়েবসাইট থাকতেই হবে প্রতিটা প্রতিষ্ঠানের। আর এখানেই হচ্ছে কাজ করার আসল সুযোগ!!


তাহলে এবার ভাবুন, এই প্রায় ১ হাজার কোটি টাকার মার্কেটে কাজ করার জন্য দেশে আরো কত হাজার নতুন ওয়েব ডিজাইনার প্রয়োজন? এবং আপনি যদি এখনই নিজেকে ওয়েব ডিজাইনার হিসেবে ডেভেলপ করতে পারেন তাহলে আপনিও এই মার্কেট থেকে ভাল অ্যামাউন্ট আয় করতে পারেন।


অনলাইনে কাজ করতে গেলে খালি বিদেশি বায়ার না খুজে এইভাবে একটু ভাবলেই দেখা যায় আমাদের দেশেই কি পরিমাণ সুযোগ তৈরি হতে যাচ্ছে কয়েক বছরের মধ্যে!!!



Yahooএর একটি রিপোর্ট দেখুন..

Yahoo এর করা একটি ছোট্ট রিপোর্ট দেখে নিনঃ 

  • শুধুমাত্র আমেরিকাতেই ২০.১+ বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট খাতে
  • প্রতি মাসে পৃথিবীতে ১৬ মিলিয়নের বেশি ওয়েবসাইট তৈরি করা হচ্ছে
  • প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট-ই প্রিমিয়াম হয় অর্থাৎ, কাউকে না কাউকে টাকা দিয়ে করানো হয়ে থাকে
  • এবার চিন্তা করুন, এই মার্কেটে আপনি কেন নিজেকে নিয়োগ করবেন না??? এখনই সুযোগ, যত দিন যাবে প্রতিযোগীতা আরো বাড়বেৃ  তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন ।


আর এই ক্রমবর্ধমান কাজের ক্ষেত্রেই যদি আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারেন তাহলে এটাই হবে আপনার লাইফের সেরা সিদ্ধান্ত।


সত্যিই কিন্তু এই মার্কেট এমনটাই বড়ৃ  এখনো কি মনে হয় না, ওয়েব ডিজাইন শেখার এই সুযোগটা কাজে লাগাই??


তাহলে কিভাবে কি করবো??

সিম্পল, প্রথমে কাজ শিখতে হবে। কাজ শেখার পরে ইন্টারনেটে এবং ইন্টারনেটের বাইরেও বিভিন্ন জায়গা থেকে ওয়েব ডিজাইনের কাজ সংগ্রহ করে সেগুলো করতে পারবেন।


বিভিন্ন ফ্রীল্যান্স মার্কেটেই প্রতিদিন কয়েক হাজারের বেশি জব পোস্ট করা হয়, ভালভাবে স্কীল ডেভেলপ করতে পারলে থাকছে কাজ করার অফুরন্ত সুযোগ।


 কি কি শিখতে হবে এবং কতদিন লাগবে কাজের উপযোগী হতেঃ

ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একই ক্যাটাগরীর দুটি আলাদা লেভেল। আপনাকে এর জন্য প্রথমে  Web Designশিখতে হবে এবং এটা কমপ্লিট হওয়ার পরে ড Web Development শিখতে হবে।


ওয়েব ডিজাইন পার্টে শিখতে হবে- HTML, CSS,  ( সাথে JavaScript এর ব্যাবহার জানলেও চলবে), Responsive Web Design ইত্যাদি


ওয়েব ডেভেলপমেন্ট পার্টে আপনাকে PHP, WordPress, Joomla, Drupal, Magento ইত্যাদি এর যে কোন একটা শিখতে হবে। তবে, বর্তমান মার্কেট অনুযায়ী আমার সাজেশন হচ্ছে বেসিক PHP এবং  ওয়ার্ডপ্রেস (WordPress)  শেখা।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.