Header Ads

Header ADS

মোশন গ্রাফিক্স

 মোশন গ্রাফিক্স (motion graphics) কী?

শুরুতেই যে প্রশ্নটি মাথায় আসে তা হলো: What is motion graphics?


এককথায় বলতে গেলে মোশন গ্রাফিক্স অ্যানিমেশনের একটা স্টাইল। 


কোনো এনিমেটেড ডিজাইন এলিমেন্ট (যেমন: শেইপ, অবজেক্ট, টেক্সট) কে যখন মুভ করানো হয় তখন তা মোশন গ্রাফিক্স হিসেবে প্রকাশিত হয়।  


বড় বা জটিল আইডিয়াগুলোকে স্থির কোনো চিত্র বা শব্দ দিয়ে প্রকাশ করা বেশ কষ্টসাধ্য। সেখানে মাত্র কয়েক সেকেন্ডের মোশন গ্রাফিক্স জটিল সেসব আইডিয়াকে খুব সহজভাবে রিপ্রেজেন্ট করে। 

ভেবে দেখুন, আপনি যখন একটি ভুল পাসওয়ার্ড টাইপ করেন তখন যে রেড সিগন্যাল বা ভাইব্রেশন আপনি দেখতে পান সেটি কিন্তু মোশন গ্রাফিক্সেরই উদাহরণ। 


মোশন গ্রাফিক্সের মাধ্যমে খুব সহজেই অনেক বড় পরিসরে দর্শকদের আকর্ষণ করা যায়। আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, মোশন গ্রাফিক্স আপনার মেসেজকে আরও বেশি আকর্ষণীয় ও বিনোদনমূলক করে তুলতে পারে।


মোশন গ্রাফিক্সের রকম

মোশন গ্রাফিক্স অনেক ধরনের  হতে পারে, অসংখ্য ভাবে একে প্রকাশ করা যায়:

  • ব্যাখ্যামূলক ভিডিও
  • UI অ্যানিমেশন
  • ডুডলস
  • ডায়নামিক লোগো
  • ডায়নামিক আইকন
  • এনিমেটেড পৃষ্ঠার শিরোনাম
  • এনিমেটেড ইনফোগ্রাফিক্স’
  • প্রেজেন্টেশন
  • জিআইএফ (GIF)

মোশন গ্রাফিক্সের মাধ্যমে শেইপের মোশন:

কেন বেছে নেবেন মোশন গ্রাফিক্স?

১। মোশন গ্রাফিক্সকে বলা হয় ভিজ্যুয়াল এইড (ঠরংঁধষ অরফ). সাধারণত বেশিরভাগ মানুষই ভিজ্যুয়ালাইজ করা যায় এমন কিছু বেশি মনে রাখতে পারে। মোশন গ্রাফিক্স –এর মাধ্যমে আইডিয়া বা কনসেপ্ট সম্পর্কে খুব পরিষ্কার ধারণা দেওয়া সম্ভব, তা যত জটিলই হোক না কেন। ফলে দর্শকের জন্য ব্যাপারটা উপলব্ধি ও কল্পনা করা সহজ হয়।


২। মোশন গ্রাফিক্স ব্যবহার করা হয় যখন কোনো গল্প বা বড়সড় দৃশ্য তৈরি করার দরকার হয় না তখন। শুধুমাত্র আউটলাইন তৈরি করা বা কোনো ফ্যাক্ট বোঝানোর জন্য মোশন গ্রাফিক্স সবচেয়ে ভালো অপশন।


৩। মোশন গ্রাফিক্সের সিম্পল স্টাইল সব জায়গাতে এর গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছে।

কর্পোরেট বা ফর্মাল কাজে কার্টুন বা এনিমেটেড ডিজাইন কিছুটা দৃষ্টিকটু। সেখানে মোশন গ্রাফিক্সের মাধ্যমে সহজেই কোনো বিষয়কে খুব সাধারণ কিন্তু আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়।


1 comment:

  1. অনেক অজানা বিষয় জানলাম, ধন্যবাদ আপনাকে

    ReplyDelete

ধন্যবাদ।

Powered by Blogger.