Header Ads

Header ADS

আসরের পর জানাজার নামাজ কী পড়া যাবে?

 গত কয়েক দিন আগে আমাদের এলাকায় এক লোক সকাল ৯টার দিকে মারা যান। তারপর ওই ব্যক্তির জানাজার নামাজ জোহর বা মাগরিবের নামাজের পর পড়ার সুযোগ থাকা সত্ত্বেও তার আত্মীয়স্বজন আসর নামাজের পর জানাজা পড়েন। এখন আমার জানার বিষয় হলো, ইচ্ছাকৃতভাবে কোনো প্রয়োজন ছাড়া আসরের পর জানাজার নামাজ পড়ার বিধান কী?


উত্তর : আসরের পর নফল নামাজ পড়া মাকরুহ। কিন্তু তখন জানাজার নামাজ কিংবা কাজা নামাজ পড়া জায়েজ আছে। তাতে কোনো অসুবিধা নেই। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আসরের নামাজের পর জানাজার নামাজ পড়া ঠিক হয়েছে। বরং মাগরিব পর্যন্ত দেরি না করে যথাসময়ে দ্রুত পড়ে নেওয়াটাই নিয়মসম্মত হয়েছে। উল্লেখ্য, আসরের ওয়াক্তের শেষদিকে সূর্যাস্তের আগমুহূর্তে একটি মাকরুহ ওয়াক্ত রয়েছে। তা হলো, সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়। এ সময় নফল নামাজ, কাজা নামাজ, জানাজার নামাজ সবই পড়া মাকরুহ। (তুহফাতুল ফুকাহা : ১/১০৫; আলবাহরুর রায়েক : ১/২৫১; রদ্দুল মুহতার : ১/৩৭৩)

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.