Header Ads

Header ADS

অবশেষে রাজধানীতে বৃষ্টি

 অবশেষে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি। সঙ্গে বইছে ঝড়ো বাতাস। এতে শীতল অনুভব হচ্ছে। তবে ভোগান্তিতে পড়েন পথচারী ও ফুটপাতের দোকানিরা।

হস্পতিবার (২ মে) সকালে সূর্যের তেজ কমে মেঘের দেখা মেলে। অন্যদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে আসে। তবে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে স্বস্তির বৃষ্টির দেখা মিললেও সন্ধ্যা অবধি রাজধানীতে দেখা যায়নি ছিটেফোঁটাও। অবশেষে রাত ৯টা থেকে শীতল বাতাস বইতে থাকে।


 


মেঘে ঢেকে যায় আকাশ। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই আকাশ ভেঙে ঝরতে থাকে কাঙ্ক্ষিত বৃষ্টি। পুরো এপ্রিলজুড়ে তীব্র দাবদাহ সয়ে আসা মানুষ যেন স্বস্তি ফিরে পান। যদিও সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।

 

এদিকে ঢাকার আশপাশের এলাকায়ও বৃষ্টি পড়ছে বলে জানিয়েছেন সময় সংবাদের প্রতিবেদকরা। তারা জানান, বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। ফলে শীতল অনুভব হচ্ছে।

 

যদিও আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ রাজধানীতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন।

 

তবে রাত ৯টার দিকে রাজধানীর শনির আখড়া, সূত্রাপুর, পোস্তগোলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হয় পাশের জেলা নারায়ণগঞ্জেও। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে।


No comments

ধন্যবাদ।

Powered by Blogger.