রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা - ৫
রবীন্দ্রনাথ ঠাকুর
জন্ম - (৭ই মে, ১৮৬১- ৭ই আগস্ট, ১৯৪১)
মৃত্যু - (২৫ বৈশাখ, ১২৬৮ – ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ)
জন্মস্থান - জোড়াসাঁকো, কোলকাতা, ভারত
কবিতা :
আমরা চাষ করি আনন্দে
আমরা চাষ করি আনন্দে।
মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে॥
রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে,
বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে॥
সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা,
মাতে রে কোন্ তরুণ কবি নৃত্যদোদুল ছন্দে।
ধানের শিষে পুলক ছোটে– সকল ধরা হেসে ওঠে
অঘ্রানেরই সোনার রোদে, পূর্ণিমারই চন্দ্রে॥
No comments
ধন্যবাদ।