ইমেইল মার্কেটিং করে কীভাবে আয় করা যায়?
এই ডিজিটালাইজেশনের যুগে ইমেইল মার্কেটিং থেকে আয় করার অনেকগুলো সহজ উপায় রয়েছে। তন্মধ্যে জনপ্রিয় কিছু মাধ্যম নিম্নে আলোচনা করা হলো যেগুলো থেকে সহজেই অর্থ উপার্জন করা যায় :
এফিলিয়েট প্রোগ্রাম
ইমেইল মার্কেটিং করে অর্থ উপার্জনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো এফিলিয়েট প্রোগ্রাম। আপনি বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করলে দেখবেন তাদের এফিলিয়েট প্রোগ্রাম রয়েছে । এই প্রোগ্রামের মাধ্যমে আপনি তাদের পণ্য বা সেবা বা অফার বিক্রি করে, সেখান থেকে আয় করতে পারবেন।
তাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার প্রথমে সেখানে সাইন ইন করতে হবে। এফিলিয়েট প্রোগ্রাম অপশনটিতে গিয়ে খুব সহজেই আপনি এটা করে ফেলতে পারেন। তাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর আপনি মানুষের কাছে তাদের পণ্য, সেবা, অফার বা ব্যবসার প্রচারণা করতে পারবেন। আর যত বেশি তা বিক্রি হবে তত বেশি কমিশন আপনি অর্জন করতে পারবেন।
ই-কমার্স প্রোডাক্ট বা পণ্য
বর্তমান বিশ্বে অনেকগুলো জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান বা সাইট রয়েছে। আপনি তাদের সাথে যুক্ত হয়ে তাদের পণ্য বা ব্যবসার প্রচারণা চালিয়ে অর্থ উপার্জন করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে কোনো ই-কমার্স প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে হবে। আপনি যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে চান তাদের ওয়েবসাইটে গিয়ে সেখানের এফিলিয়েট প্রোগ্রাম অপশনে গিয়ে সাইন ইন করে ফেলুন।
তারপর আপনি তাদের পণ্য, সেবা, অফার বা ব্যবসার কথা ইমেইল আর মাধ্যমে জানাতে শুরু করে দিন । আপনার প্রচারণা দেখে মানুষ উৎসাহিত হয়ে কাজটি করলে বা পণ্যটি কিনলে আপনি সেখান থেকে অর্থ আয় করতে পারবেন।
ই-বুক বা ভিডিও টিউটোরিয়াল
ইমেইল মার্কেটিং করে অর্থ আয় করার আরেকটি উল্লেখযোগ্য মাধ্যম হলো ই-বুক বা ভিডিও টিউটোরিয়াল। এর সবচেয়ে বড় সুবিধা হলো এই ক্ষেত্রে আপনাকে কোনো খরচ করতে হবেনা৷ আপনি কারো বই(ঊনড়ড়শ) বা কোর্সের ভিডিও টিউটোরিয়াল মানুষের কাছে প্রচার করে ইমেইল করতে পারেন৷ আপনার প্রচারণা দেখে কেউ বইটি কিনলে বা কোর্সটি করতে রেজিষ্ট্রেশন করলে সেখান থেকে আপনি আয় করতে পারবেন। যত বেশি মানুষ বই কিনবে বা কোর্স করবে তত বেশি আপনি অর্থ উপার্জন করতে পারবেন৷
সার্ভিস বা অফার
এটি মূলত আপনার ব্যবসার বিশেষ কোনো সার্ভিস বা অফার থাকলে সেক্ষেত্রে ব্যবহৃত হয়৷ ধরুন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো ব্যবসায়ী চাচ্ছে তার ব্যবসার বিশেষ করে কোনো সার্ভিস বা অফারের কথা মানুষ জানবে৷ সেক্ষেত্রে আপনি তাদের হয়ে কাজটি করতে পারেন।
ফ্রিল্যান্সিং সাইট
আপনি কোনো ফ্রিল্যান্সিং সাইটে একাউন্ট খুলে সেখানে ফ্রিল্যান্সার হিসেবে ইমেইল মার্কেটিং করে অর্থ উপার্জন করতে পারেন। বর্তমান যুগে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা অনেক বেড়ে গেছে। আপনি খুব সহজেই কোনো একটা ফ্রিল্যান্সিং সাইটে একাউন্ট খুলে ফেলতে পারেন। কয়েকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট হলো :
- ফাইভার.কম(Fiverr)
- আপওয়ার্ক.কম(Upwork)
- ফ্রিল্যান্সার.কম(Freelancer.com)
- পিপলপারআওয়ার(Peopleperhour.com)
- গুরু.কম(Guru.com) ইত্যাদি৷
এগুলোর যেকোনো একটিতে আপনি সহজেই একটি একাউন্ট খুলে ফেলতে পারেন। একাউন্ট খোলার পর দেখবেন দেশি বিদেশি অনেকগুলো ক্লায়েন্ট ইমেইল মার্কেটার খোঁজ করছে। আপনি অফার দেখে আপনার পছন্দমতো যেকোনোটা বেছে নিতে পারবেন। আর যে ক্লায়েন্টের হয়ে ই-মেইল মার্কেটিং করবেন, বিনিময়ে তিনি বা তারা আপনাকে কমিশন দিবে। ফ্রিল্যান্সিং সাইটের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনাকে পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হয় আর এগুলো নির্ভরযোগ্য।
No comments
ধন্যবাদ।