Header Ads

Header ADS

গ্রাফিক্স ডিজাইন ক্যারিয়ার শুরুর আগে যা যা জানতে হবে

গ্রাফিক্স ডিজাইন হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও পরিচিত ক্যারিয়ারগুলোর মধ্যে একটি। বর্তমানে তরুন প্রজন্মের একটি উল্লেখযোগ্য অংশই  গ্রাফিক্স ডিজাইনে নিজের ক্যারিয়ার তৈরি করে নেয়ার স্বপ্ন দেখে। এর প্রধান কারণটি হলো এ সেক্টরে প্রচুর পরিমাণ কাজ পাওয়া যাওয়ার পাশাপাশি দক্ষ হতে পারলে আর্কষণীয় অংকের অর্থ উপার্জন করা সম্ভব। তাই একদিকে যেমন কাজের সহজলভ্যতার কথা ভেবে অনেকেই একে পেশা হিসেবে গ্রহন করে নেয় আবার একটি অংশ এখান থেকে উচ্চাভিলাষী উপার্জনের কথা চিন্তা করে গ্রাফিক্স ডিজাইনকে নিজেদের ক্যারিয়ার হিসেবে বেছে নেয়। কিন্তু আসলেই কি তাই?




সত্যিটা হলো গ্রাফিক্স ডিজাইন সেক্টরে যেমন প্রচুর পরিমাণ কাজের অফার পাওয়া যায় তেমনি কাজ করতে হলে সে পরিমাণ দক্ষও হতে হয়। আবার এ  সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে আসা অনেকের লাখ টাকা উপার্জনের স্বপ্ন দেখাও ভুল কিছু নয়। কিন্তু এজন্য অবশ্যই জাদুকরী দক্ষতার সাথে দীর্ঘদিনের অভিজ্ঞতারও প্রয়োজন হবে।


যারা শুরুতেই লাখ টাকার স্বপ্নে বিভোর হয়ে এ পেশাকে নিজেদের ক্যারিয়ার হিসেবে বেছে নেয়ার কথা ভাবছেন তাদের জন্য এ পেশা নয়। কিন্তু তাই বলে গ্রাফিক্স ডিজাইন করে লাখ টাকা উপার্জন অসম্ভব কিছু নয়। তবে এর জন্য আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট সময় পার করে সে যোগ্যতা অর্জন করতে হবে।

গ্রাফিক্স ডিজাইন সেক্টরে ভালো কিছু করার জন্য আপনার মধ্যে বেশ কিছু কোয়ালিটি না থাকলেই নয়। এজন্য আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে এবং প্রচুর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। এ দু’টি কোয়ালিটিই নির্ধারণ করে দিবে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কারও সাফল্য বা ব্যর্থতার গল্পগুলোকে। 


এ কারণে এ পেশায় নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য পা বাড়ানোর আগে অল্প সময় ও পরিশ্রমে লাখ টাকা উপার্জনের স্বপ্ন থেকে বিরত থাকতে হবে। নিজেকে বাস্তবতার সাথে মানিয়ে নেওয়া শিখতে হবে। যে কোন ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেই ছোট-বড় চড়াই উৎরাই আসবেই। দৃঢ় মনোবল নিয়ে এসব অসময়ের মুখোমুখি যুদ্ধ করতে হবে। কখনোই ভয় পেয়ে পরাজয় মেনে নেয়া চলবে না। তবেই আপনি গ্রাফিক্স ডিজাইনের মতো যুগোপযোগী ও বিশ্বমানের পেশায় নিজেকে সফলদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।

গ্রাফিক্স ডিজাইনে কোন ভুলগুলো কখনোই করা উচিত নয়

একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এমন কতগুলো কাজ রয়েছে যেগুলো আপনার কখনই করা উচিত হবে না। কারণ এই কাজগুলো আপনার ডিজাইনের মানকে এবং আপনার কাজকে প্রশ্নবিদ্ধ করবে। তাই নিজেকে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলে আপনার পেশাদারীত্বের উপর প্রভাব পড়ে এমন ভুলগুলো কখনোই করা ঠিক হবে না। এখানে এমন কয়েকটি কমন ভুলের কথা উল্লেখ করা হয়েছে।


১. অতিরিক্ত ফন্টের ব্যবহারঃ সবসময় চেষ্টা করতে হবে যত কম সম্ভব লেখা ব্যবহার করতে। অতিরিক্ত ফন্টের ব্যবহার ডিজাইনের সৌন্দর্যকে নষ্ট করে।


২. ভুল কালার নির্বাচনঃ কোনো ফন্ট কিংবা ব্যাকগ্রাউন্ডের রং নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সর্তক থাকতে হবে। না হলে আপনি কোনো কিছুই ভালোমতো ফুটিয়ে তুলতে পারবেন না।


৩. স্টক ইমেজের ব্যবহারঃ অবশ্যই অবশ্যই স্টক ইমেজ ব্যবহার করে শর্টকাটে ডিজাইন তৈরি করা থেকে বিরত থাকতে হবে। নয়তো পরবর্তীতে নতুন কোন কাজ পেতে আপনাকে ভোগান্তি পোহাতে হবে।


৪. জায়গা নির্বাচনে ভুলঃ কোনো ডিজাইনের মধ্যে টাইটেল, লোগো ও অন্যান্য ইনফরমেশন গুলোর প্লেসমেন্ট সঠিকভাবে করতে হবে। অন্যথায় ডিজাইনটিকে দেখতে দৃষ্টিকটু মনে হতে পারে।


৫. মোড বা মিডিয়াম সিকেলশনঃ ডিজাইনের জন্য যখন যেমন প্রয়োজন সে অনুযায়ী CYMK বা RGB ও অন্যান্য মিডিয়াম বাছাই করে নিতে হবে।


৬. প্রুফরিডিংঃ ডিজাইন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে অবশ্যই কমপক্ষে দুই একবার প্রুফরিড করা জরুরি। অন্যথায় এর মধ্যে ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে।


৭. ভুল ফরমেটে ডিজাইন সেভ করাঃ কখনোই ভুল ফরমেটে ডিজাইন সেভ করা যাবে না। কোনো ডিজাইন  JPG, PDF, AI, PSD, JPGE ইত্যাদি আরও অনেক ফরমেটে তৈরি করা যায়। তাই অবশ্যই উপযুক্ত ফরমেটে ডিজাইন তৈরি করে সেভ করতে হবে। 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.