সেরা অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাটফর্ম
বর্তমানে প্রায় সকল কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট এবং সার্ভিস সেল করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং কে প্রাধান্য দেয়। সে দিক থেকে অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাটফর্মের অভাব নেই। কিন্তু সব প্লাটফর্মে ফোকাস করে কাজ করা কখনই ঠিক হবে না। প্রোডাক্ট, কমিশন এবং পেমেন্ট এসব বিষয় বিবেচনা করে আমরা কয়েকটা বেস্ট অ্যাফিলিয়েট প্লাটফর্ম শর্টলিস্ট করেছি। চলুন সেগুলো সম্পর্কে জেনে নেই।
Amazon Associates/অ্যামাজন এসোসিয়েটস: অ্যামাজন সম্পর্কে আমরা সবাই জানি। এটি বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স প্লাটফর্ম। আমরা এটিও জানি যে অ্যামাজন এতদুর আসার পিছনে তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের অনেক ভূমিকা আছে। একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে অ্যামাজন আপনার চয়েস লিস্টে প্রথমে থাকার কথা। কারন এর কমিশন রেট, প্রোডাক্ট ক্যাটাগরি এবং পেমেন্ট সিস্টেম ইউজার ফ্রেন্ডলি।
Clickbank/ক্লিকব্যাংক: ক্লিকব্যাংক একটি অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস। অর্থাৎ এখানে আপনি আপনার নিজের প্রোডাক্ট অ্যাফিলিয়েটের জন্য সেল করতে পারবেন অথবা কোন প্রোডাক্ট প্রমোট করতে পারবেন। যদিও বাংলাদেশ থেকে এখন আর ক্লিকব্যাংক ইউজ করা যায়না।
ShareASale Affiliates/শেয়ারঅ্যাসেল অ্যাফিলিয়েট: এখানে আপনি ক্লিকব্যাংক এর মতো প্রোডাক্ট প্রমোট ও সেল করতে পারবেন। শেয়ারঅ্যাসেল প্লাটফর্মে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারা প্রায় সকল কমন পেমেন্ট সার্ভিস ইউজ করে। এর ফলে আপনার পেমেন্ট নিতে কোন সমস্যা হবে না।
eBay Partners/ইবে পার্টনারস: ইবে একটি পপুলার ই-কমার্স ওয়েবসাইট। এখানে অ্যামাজনের মত সব প্রোডাক্ট পাওয়া যায়। এসব প্রোডাক্ট প্রমোট করার জন্য ইবে তাদের প্লাটফর্মে অ্যাফিলিয়েট সিস্টেম অ্যাড করেছে। ইবে তাদের অ্যাফিলিয়েট রুলস খুব সহজ করে দিয়েছে। তবে কোন পণ্যের নিলাম ১০ দিন ওভার হয়ে গেলে সেখানে আপনাকে কোন পেমেন্ট দেওয়া হবে না।
Shopify Affiliate Program/শপিফাই অ্যাফিলিয়েট প্রোগ্রাম: শপিফাই অ্যামাজন এবং ইবে এর মত ই-কমার্স শপ। তারা তাদের প্রোডাক্ট অ্যাফিলিয়েট করার জন্য প্রমোটার দের অনেক সুবিধা দেয়। অন্যান্য কম্পিটিটর থেকে শপিফাই অনেক বেশি কমিশন প্রদান করে।
No comments
ধন্যবাদ।