কীভাবে সফল হবেন ডাটা এন্ট্রি সেক্টরে?
একজন ভালো ডাটা এন্ট্রি প্রফেশনাল হতে হলে বেশ কিছু দক্ষতা বা স্কিল থাকা প্রয়োজন। এই স্কিলগুলো অর্জনে যথেষ্ট সময়ও আপনাকে ব্যয় করতে হবে। এই ফিল্ডে ভালো করতে এই স্কিলগুলো বিবেচনায় রাখা যেতে পারে:
- ইংরেজি ভাষার দক্ষতা অর্জন
এই সেক্টরের সব কাজই সাধারণত ইংরেজিতে হয়ে থাকে। এজন্য, এ ভাষায় পরিপূর্ণ দক্ষতা অর্জন করা জরুরি।
- ভালো টাইপিস্ট হওয়া
বিভিন্ন রাইটিং প্রোগ্রাম বা সফটওয়্যার, যেমন: মাইক্রোসফট ওয়ার্ড, ডক্স, পেইজ ইত্যাদিতে টাইপ করে অনুশীলন করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই টাইপিং স্পিড লক্ষ্য রাখা জরুরি। টাইপিং স্পিড যত বেশি হবে এই সেক্টরে সফল হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যাবে।
এই চাকরিগুলোতে সাধারণত প্রতি মিনিটে ন্যূনতম ৪৫টি শব্দ টাইপ করতে পারতে হয়। ট্রান্সক্রিপশনিস্ট বা টাইপিস্টের মত পদের জন্য প্রতি মিনিটে গড়ে ৬০-৯০টি শব্দ টাইপ করতে হয়।
আপনার টাইপিং স্পিড নির্ধারণ করতে অনলাইন টেস্ট করে নিতে পারেন। পাশাপাশি টাইপিং স্পিড বাড়াতে সাহায্য করে এমন গেম খেলেও স্পিড বাড়াতে পারেন।
- কম্পিউটার দক্ষতা অর্জন
একজন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার, ইলেকট্রনিক ডাটা ইনপুট দেয়া, এডিট করা, সেভ করতে পারা জরুরি। অর্থাৎ ভালো কম্পিউটার স্কিল থাকা ডাটা এন্ট্রি সেক্টরের জন্য বলা চলে অত্যাবশ্যক।
মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেলের মত জনপ্রিয় প্রোগ্রামগুলোর বেসিক টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। পাশাপাশি ভালো হয়, কম্পিউটারের বেসিক কিছু ডিভাইস যেমন: স্ক্যানার, প্রিন্টার ইত্যাদির ব্যবহারও শিখে রাখা দরকার। এজন্য অনলাইন টিউটোরিয়ালের সাহায্য নিতে পারেন।
- ইন্টারপার্সোনাল (Interpersonal) স্কিল বৃদ্ধি
প্রজেক্টভিত্তিক কাজে আপনাকে ক্রমাগত আপনার নিয়োগকর্তা ও সহকর্মীদের সাথে যোগাযোগ করতে হবে। তাছাড়া প্রয়োজনে কাস্টমারদের সাথেও যোগাযোগ রক্ষা করতে হতে পারে। এজন্য নিজের বিভিন্ন ইন্টারপার্সোনাল স্কিল যেমন: কমিউনিকেশন স্কিল, কাস্টমার সার্ভিস, অর্গানাইজিং স্কিল বৃদ্ধিতে কাজ করতে পারেন।
খুব ভাল একটা দিক ইনকামের
ReplyDelete