Header Ads

Header ADS

সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর

 প্রশ্ন: ফুটবলে ২০২৩ সালের ব্যালন ডি’অর জয়ী কে?

উত্তর: লিওনেল মেসি


প্রশ্ন: ওয়ানডে ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০টি সেঞ্চুরি করেন কে?

উত্তর: বিরাট কোহলি



প্রশ্ন: ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটি দেশ অংশগ্রহণ করবে?

উত্তর: ৮টি


প্রশ্ন: ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন কে?

উত্তর: বিরাট কোহলি


প্রশ্ন: ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ম্যান অব দ্য ফাইনাল হন কে?

উত্তর: ট্রাভিস হেড


প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেট কোন খেলোয়াড় ডাবল সেঞ্চুরি করেন? 

উত্তর: মার্টিন গাপটিল, ক্রিস গেইল ও গ্লেন ম্যাক্সওয়েল


প্রশ্ন: WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক কে?

উত্তর: সায়মা ওয়াজেদ পুতুল


প্রশ্ন: কক্সবাজার রেলস্টেশনের স্থপতি কে?

উত্তর: মোহাম্মদ ফয়েজ উল্লাহ


প্রশ্ন: দেশের প্রথম মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল রুটের উদ্বোধন কবে হয়?

উত্তর: ৪ নভেম্বর ২০২৩


প্রশ্ন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত-বাংলাদেশ যৌথ কমান্ড কোন তারিখে গঠিত হয়? 

উত্তর: ৩ ডিসেম্বর ১৯৭১


প্রশ্ন: বাংলাদেশের কোন স্থানকে সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়? 

উত্তর: মহাস্থানগড় 


প্রশ্ন: দোহাজারী–কক্সবাজার রেলপথের দৈর্ঘ্য কত?

উত্তর: ১০১ কিলোমিটার


প্রশ্ন: ‘মনপুরা–৭০’ কী? 

উত্তর: একটি চিত্রকর্ম


প্রশ্ন: বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?

উত্তর: বেগম রাজিয়া বানু


প্রশ্ন: ‘বাংলাদেশ স্কয়ার’ কোথায় অবস্থিত? 

উত্তর: মোনরোভিয়া, লাইবেরিয়া


প্রশ্ন: ছেড়াদিয়া বা সিরাদিয়া কোথায় অবস্থিত? 

উত্তর: সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে


প্রশ্ন: বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত? 

উত্তর: ৬৭৬ জন


প্রশ্ন: জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ‘ঢাকেশ্বরী মন্দিরের’ প্রতিষ্ঠাতা একজন রাজা। তাঁর নাম কী? 

উত্তর: বল্লাল সেন


প্রশ্ন: জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? 

উত্তর: আন্তোনিও গুতেরেস


প্রশ্ন: বিশ্বগ্রাম ধারণাটির প্রবর্তক কে? 

উত্তর: মার্শাল ম্যাকলুহান


প্রশ্ন: অলিভ পর্বতটি কোথায় অবস্থিত? 

উত্তর: জেরুজালেমে


প্রশ্ন: ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? 

উত্তর: প্যারিসে


প্রশ্ন: মাউন্ট এভারেস্ট জয়ী নারীর নাম কী?

উত্তর: জুনকো তাবেই


প্রশ্ন: ‘আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি’—উক্তিটি কার? 

উত্তর: ফিদেল ক্যাস্ত্রোর


প্রশ্ন: ‘The Clash of Civilization and the Remaking of World Order’  গ্রন্থটি কে লিখেছেন? 

উত্তর: স্যামুয়েল পি হান্টিংটন


প্রশ্ন: আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? 

উত্তর: কাজাখস্তান


প্রশ্ন: কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? 

উত্তর: নরম্যান বোরল্যাগ


প্রশ্ন: ‘জি–২০’ ফোরামে কয়টি দেশ রয়েছে? 

উত্তর: ২০টি 


প্রশ্ন: কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেন? 

উত্তর: নিউজিল্যান্ড


প্রশ্ন: ‘মানব উন্নয়ন সূচক ২০২২’ র৵াঙ্কিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি? 

উত্তর: সুইজারল্যান্ড


প্রশ্ন: রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন যুদ্ধবিমানের নাম কী?

উত্তর: এফ–২২ র৵াপটর 


প্রশ্ন: ঢাকার নামকরণ জাহাঙ্গীরনগর করা হয় কত সালে? 

উত্তর: ১৬১০ সালে


প্রশ্ন: White color crime  বা ভদ্রবেশী অপরাধ প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন? 

উত্তর: সাদারল্যান্ড


প্রশ্ন: ‘A Long Walk to Freedom’ বইটির লেখক কে? 

উত্তর: নেলসন ম্যান্ডেলা।

1 comment:

  1. অনেক গুরুত্বপূর্ণ তথ্য, আপনাকে অনেক ধন্যবাদ

    ReplyDelete

ধন্যবাদ।

Powered by Blogger.