টি-শার্ট ডিজাইন
বর্তমান সময়ের জনপ্রিয় ফ্যাশন ট্রেন্ডসগুলোর ভিতর একটি হলো টি-শার্ট। আজকাল ছোট শিশু থেকে শুরু করে তরুণ, তরুণী, মধ্যবয়স্ক ও বয়স্ক নারী-পুরুষ সকলেরই পছন্দের তালিকায় থাকে টি-শার্ট। টি-শার্ট অত্যন্ত আরামদায়ক একটি পোশাক। অবশ্য শুধু যে এর আরামপ্রিয়তার জন্য এটি মানুষের কাছে এতোটা জনপ্রিয় তা নয়। টি-শার্ট মানুষকে এতো বেশি আকর্ষণ করার আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এর দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় ডিজাইন। আজকে আমরা টি-শার্ট ডিজাইন কী এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানবো।
টি-শার্ট ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রথমেই আমাদেরকে বুঝতে হবে টি-শার্ট ডিজাইন কী। গ্রাফিক ডিজাইন এর সুবিশাল ক্ষেত্রসমূহের একটি হলো টি-শার্ট ডিজাইন।
এখন প্রশ্ন হচ্ছে, টি-শার্ট কী? টি-শার্ট হলো এমন এক ধরণের শার্ট যা পরিধান করলে আমাদের দেহের উপরিভাগ তথা কাঁধের বেশিরভাগ অংশ ঢেকে থাকে। এই ধরণের পোশাক দেখতে ইংরেজি “ঞ” অক্ষরের ন্যায় বলে, একে টি-শার্ট(ঞ-ংযরৎঃ) বলা হয়।
আর যখন এই টি-শার্টগুলোতে বিভিন্ন রকম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ডিজাইন করে সেটাকে একটি নতুন মাত্রা দেওয়া হয়, তখন তাকে টি-শার্ট ডিজাইন বলা হয়। এই ডিজাইনগুলো বিভিন্ন রকমের হতে পারে, যেমন : প্রাকৃতিক দৃশ্য, ঘরবাড়ির ছবি, রাস্তাঘাটের ছবি, গাড়ীর ছবি, কোনো লোগো বা টাইপোগ্রাফী সহ যেকোনো রকম ডিজাইন।
কিছু কিছু টি-শার্টে আবার কোনো রকম ডিজাইন থাকেনা। একদম সাদাসিধে বা এক রংয়ের হয়ে থাকে। তবে বর্তমান সময়ে মানুষ ডিজাইন করা টি-শার্টই বেশি পছন্দ করে।
টি-শার্ট ডিজাইনের প্রয়োজনীয়তা
টি-শার্ট ডিজাইন কী তা আমরা জানলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি কেন টি-শার্ট ডিজাইন করবো? অর্থাৎ, টি-শার্ট ডিজাইনের গুরুত্ব কী? নিম্নে টি-শার্ট ডিজাইনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হলো :
- টি-শার্টের সৌন্দর্য্যবর্ধন করে।
- বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্যের ব্র্যান্ডিংয়ের জন্য ডিজাইন করা টি-শার্ট ব্যবহার করে।
- ঘরে বসেই কাজটি করে অর্থ আয় করা যায়।
- অনেক প্রতিষ্ঠান বা অফিসের ড্রেসকোড হিসেবে ডিজাইন করা টি-শার্ট ব্যবহার করা হয়।
- অনেক সময় কোনো সংগঠন, সংস্থা বা দলের পরিচয় বোঝাতে টি-শার্ট ডিজাইন করা হয়।
- টি-শার্ট ডিজাইন করে মার্কেটপ্লেস ও অন্যান্য ক্ষেত্রসমূহ থেকে প্রচুর অর্থ উপার্জন করা যায়।
- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ দিন বা অনুষ্ঠান উদযাপনে ডিজাইনেবল টি-শার্ট বানানো হয়।
- ভলেন্টেয়ারি সংগঠনগুলো তাদের উদ্দেশ্য বোঝাতে এবং তা প্রচার করতে বিভিন্ন রকম ডিজাইনেবল টি-শার্ট ব্যবহার করে।
- নিজেকে ফ্যাশনেবল করে তোলার জন্য মানুষ আজকাল ডিজাইন করা টি-শার্ট ব্যবহার করে।
- কম খরচে কোনো ব্যবসা, পণ্য, ব্র্যান্ড বা সেবার প্রমোশন ও মার্কেটিংয়ের উদ্দেশ্য ব্যবহার করা যায়৷
- সমাজ ও দেশের মানুষদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাতে ডিজাইনেবল টি-শার্ট ব্যবহার করা হয়।
- বেকারত্ব দূরীকরণের এটি একটি অন্যতম মাধ্যম হতে পারে।
এরকম আরো অসংখ্য কারণে বর্তমানে টি-শার্ট ডিজাইন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।
বর্তমানে টি-শার্ট ডিজাইনারদের চাহিদা
টি-শার্ট ডিজাইন কী এবং এর গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। আসলে বর্তমানে অসংখ্য মানুষ বিভিন্ন রকম উদ্দেশ্যে টি-শার্ট ডিজাইনিং করে থাকে। কেউ হয়তো মার্কেটিংয়ের উদ্দেশ্যে, কেউ হয়তো ভলেন্টেয়ারি কাজের জন্য, আবার কেউ হয়তো কেবলই শখের বশে ইত্যাদি। এই সকল কারণে বর্তমানে টি-শার্ট ডিজাইনারদের পুরো বিশ্বব্যাপী প্রচুর চাহিদা রয়েছে।
আপনি আপনার আশেপাশেই একটু খোঁজ-খবর নিলে দেখবেন, প্রতিনিয়তই বিভিন্ন কারণে অনেকেই টি-শার্ট ডিজাইনার খুঁজছে। কেউ হয়তো কোনো অনুষ্ঠানের জন্য, আবার কেউ হয়তো অন্য কোনো উদ্দেশ্যে। তাছাড়া, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করলে প্রায়ই দেখবেন টি-শার্ট ডিজাইনার চেয়ে পোস্ট।
আর ফ্রিল্যান্সিং প্লাটফর্মগুলোতে তো টি-শার্ট ডিজাইনার নিয়োগ বিজ্ঞপ্তির রীতিমতো ছড়াছড়ি। বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরই স্ব-স্ব প্রয়োজনে প্রতিনিয়ত টি-শার্ট ডিজাইনার দরকার হচ্ছে। অর্থাৎ, বর্তমান বাজার বা মার্কেটপ্লেসে টি-শার্ট ডিজাইনারদের চাহিদা অনেক বেশি।
No comments
ধন্যবাদ।