ব্লগিং করে কীভাবে টাকা ইনকাম করা যায়?
ব্লগ লিখে আয় করার অনেকগুলো উপায় আছে। চলুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
অ্যাডসেন্স: ব্লগ থেকে আয় করার সবথেকে কার্যকরী উপায় হলো অ্যাডসেন্স। বর্তমান সময়ে যারা ব্লগ তৈরি করে তাদের সর্বপ্রথম উদ্দেশ্য থাকে অ্যাডসেন্স থেকে ইনকাম করা। মূলত অ্যাডসেন্স অন্যান্য মাধ্যম থেকে ব্লগকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। কারন ব্লগে সবসময় ইউনিক এবং রেগুলার ভিজিটর থাকে আর অ্যাডসেন্সের প্রধান উদ্দেশ্য ভিজিটরকে অ্যাড দেখানো। ব্লগের মাধ্যমে তাদের এই উদ্দেশ্য পরিপূর্ণভাবে হাসিল হয়। আপনি একটি ব্লগ তৈরি করে সেখানে অ্যাডসেন্স অথবা অন্য কোন অ্যাড নেটওয়ার্ক দিয়ে মনিটাইজ করে প্রতি মাসে অনেক ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন।
অ্যাফিলিয়েট: একটি ব্লগ সাইটে আপনি একই সাথে অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট ইউজ করতে পারবেন। ব্লগ সাইট সাধারণত সচল থাকে এর হিউজ ভিজিটরের কারনে। অন্যদিকে ব্লগ যেহেতু কোন নির্দিষ্ট বিষয়ের উপর তৈরি করা হয় সেহেতু এর ভিজিটর একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্লগ ভিজিট করে। অ্যাফিলিয়েট করার প্রধান উদ্দেশ্য হলো ভিজিটরকে কাস্টমারে রূপান্তর করে পণ্য বিক্রি করা। সে দিক থেকে আপনি যে নিস বা টপিকের উপর ব্লগ তৈরি করেছেন সেই নিস বা টপিকের উপর অ্যাফিলিয়েট করতে পারবেন।
পেইড প্রোমোশন: ব্লগ যখন অনেক পপুলার হয় তখন মানুষ গুগলে সার্চ করা বাদেও ডাইরেক্ট ইউআরএল দিয়ে ব্লগ ভিজিট করে। এরকম একটি পপুলার ব্লগ মানুষ পেইড প্রোমোশনের জন্য সহজেই নির্বাচন করে। এভাবে আপনার ব্লগে বিভিন্ন পেইড প্রোমোশন করে আপনার আয় বৃদ্ধি করে নিতে পারবেন।
গেস্ট পোস্ট: একটি ব্লগ যখন মানুষ পছন্দ করা শুরু করে তখন তার আয়ের উৎস অনেকগুণ বেড়ে যায়। তেমন অনেক উৎসের মধ্যে গেস্ট পোস্ট অন্যতম। একটি নতুন ব্লগ যখন তৈরি করা হয় তখন মার্কেটে ঠিকমত প্রবেশ করার জন্য তার গেস্ট পোস্ট করার দরকার পরে। গেস্ট পোস্ট করার মাধ্যমে ব্লগের এসইও যেমন শক্তিশালি হয় তেমনি বেশি বেশি ভিজিটর পাওয়া যায়। আপনার ব্লগ যখন ভালো ভিজিটর পাবে তখন ওই সেম নিসের অন্যান্য ব্লগ আপনার ব্লগে গেস্ট পোস্ট করতে চাইবে। আপনার ব্লগের রেপুটেশন অনুযায়ী আপনাকে টাকা অফার করবে। এভাবে অন্যের গেস্ট পোস্ট নিজের ব্লগে পাবলিশ করেও আয় করা যায়।
নিজের সার্ভিস বিক্রি: আপনার ব্লগে আপনি অন্য সার্ভিস যেমন প্রমোট করতে পারেন তেমন নিজের সার্ভিস সেল দিতে পারবেন। ধরুন আপনি বই লিখেন এবং রকমারিতে বিক্রি করেন। এখন আপনি চাইলেই সেই বই আপনার নিজের ব্লগে বিক্রি করতে পারবেন। বর্তমানে এভাবে অনেক ব্লগার তাদের বিভিন্ন সার্ভিস অনলাইনে ব্লগের মাধ্যমে বিক্রি করে।
অনলাইনে ইনকামের অনেক অনেক পথ খোলা আছে। আমাদের শুধু নির্দিষ্ট একটি পথ বেঁছে নিতে হবে। সে দিক থেকে ব্লগিং একটি সহজ এবং সোজা পথ। আজকের পুরো লেখায় ব্লগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশাকরি এখন আপনার মনে ব্লগ নিয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। ব্লগ নিয়ে বা ব্লগিং করে ইনকাম করা নিয়ে যদি কোন প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ।
No comments
ধন্যবাদ।