Header Ads

Header ADS

বিশ্ব ধরিত্রী দিবস

 প্রতিবছরই ধরিত্রী দিবস উদ্‌যাপনের জন্য নির্দিষ্ট একটি থিম থাকে। এ বছরের ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস ২০২২-এর থিম ‘ইনভেস্ট ইন আওয়ার প্লানেট’। যার বাংলা পরিভাষা করলে দাঁড়ায়, ‘পৃথিবী গ্রহের উন্নয়নে বিনিয়োগ’। বিশ্বব্যাপী জলবায়ু সংকট এবং পরিবেশের অবক্ষয় সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিন নানা কর্মসূচিরও আয়োজন করা হয়।

ধরিত্রী দিবসের ইতিহাস 

১৯৭০ সালের ২২ এপ্রিল প্রথমবার পালিত হয়েছিল এই দিবস। ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকো-তে ইউনেসকো সম্মেলনে শান্তি কর্মী জন ম্যাককনেল পৃথিবী মায়ের সম্মানে একটা দিন উৎসর্গ করতে প্রস্তাব করেন। তবে ১৯৭০-এর ২১ মার্চ উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিনে এই দিনটি উদ্‌যাপিত হয়। 


পরবর্তীতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর গেলর্ড নেলসন ১৯৭০ সালের ২২ এপ্রিল 'আর্থ ডে'-এর প্রচলন করেন। কয়েক জন শিক্ষার্থীর সহায়তায় এ দিন আয়োজন করা হয় প্রথম ধরিত্রী দিবস। প্রায় ২ কোটি মানুষ দিনটি উদ্‌যাপন করেছিলেন। জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমেরিকার প্রচুর মানুষ এ দিন রাস্তায় নেমেছিলেন। সেই থেকেই দিনটির সূত্রপাত। পরিবেশ রক্ষার কথা মাথায় রেখে ১৯৭০ সালের পর থেকে বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করা হয় বিভিন্ন আইন। তবুও আজ পৃথিবী সংকটের মুখে।


ধরিত্রী দিবস উদ্‌যাপনের কারণ

জলবায়ুর পরিবর্তন সম্পর্কে বিশ্বের মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই দিনটি পালন করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব এখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। তাই প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে, পৃথিবীকে সুরক্ষিত ও বাসযোগ্য রাখতে বিভিন্ন দেশে এই দিনটি পালন করা হয় এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পরিবেশ ও জলবায়ুর গুরুত্ব কতখানি, সে সম্পর্কে জনসাধারণকে বার্তা দেওয়া হয়।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.