১৪ সেপ্টেম্বর: ইতিহাসে আজকের দিন
আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
একনজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুদিন:
ঘটনাবলি
- ০৭৮৬ – আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।
- ১৩৮৯ – ওসমানীয় সৈন্যরা সার্বিয়া অধিগ্রহণ করে।
- ১৮০৪ – আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।
- ১৮১২ – রাশিয়ার রাজধানী মস্কোয় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
- ১৮৬৭ – কার্ল মার্ক্সের দাস ক্যাপিটাল প্রকাশিত হয়।
- ১৯১৭ – রাশিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
- ১৯৪৯ – ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর হন।
- ১৯৫৯ – সোভিয়েতের মহাকাশযান লুনিক–২ প্রথম চাঁদে অবতরণ করে।
- ১৯৬০ – ওপেক (OPEC) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৯ – আফগান প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তারাকি সামরিক অভ্যুত্থানে নিহত হন।
- ১৯৮২ – লেবাননের প্রেসিডেন্ট বাসির গামায়েল নিহত হন।
- ১৯৮৪ – কলকাতায় পাতাল ট্রেন চালু হয়।
- ১৯৮৯ – এফ. ডব্লিউ. ডি. ক্লার্ক দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৯৫ – কলকাতায় পাতাল রেল চালু হয়।
- ২০০০ – মাইক্রোসফট উইন্ডোজ এমই (ME) বাজারে ছাড়ে।
- ২০০৩ – ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।
জন্ম
- ১৭৬৯ – আলেকজান্ডার ফন হুমবোল্ট, জার্মান সমাজবিজ্ঞানী।
- ১৭৯১ – ফ্রান্ৎস বপ, জার্মান ভাষাবিজ্ঞানী।
- ১৮৬৪ – রবার্ট সিসিল, নোবেলজয়ী ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ।
- ১৮৭১ – ইয়োসেফ ব্লক, জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক।
- ১৮৮৮ – অনুকূলচন্দ্র ঠাকুর, বাঙালি ধর্মসংস্কারক।
- ১৯০৯ – সুবোধ ঘোষ, ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক।
- ১৯১৩ – জাকোব আর্বেঞ্জ, গুয়াতেমালার বিপ্লবী নেতা।
- ১৯২০ – লরেন্স রবার্ট ক্লাইন, নোবেলজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।
- ১৯২৮ – আলবের্তো কোর্দা, কিউবান আলোকচিত্রী।
- ১৯৩৬ – ফরিদ মুরাদ, নোবেলজয়ী আমেরিকান চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট।
- ১৯৪১ – রাম চাঁদ গোয়ালা, বাংলাদেশের প্রথম বাঁহাতি স্পিনার।
- ১৯৪৭ – স্যাম নীল, আইরিশ–নিউজিল্যান্ড অভিনেতা ও পরিচালক।
- ১৯৫৬ – কোস্তাস কারামানলিস, গ্রিক রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
- ১৯৬৫ – দিমিত্রি মেদভেদেভ, রাশিয়ার আইনজীবী, রাজনীতিবিদ ও তৃতীয় প্রেসিডেন্ট।
- ১৯৮৫ – আয়া উয়েটো, জাপানি অভিনেত্রী ও গায়িকা।
- ১৯৮৮ – কার্স্টেন হাগলুন্ড, মার্কিন মডেল ও ২০০৮ মিস আমেরিকা।
মৃত্যু
- ১৩২১ – দান্তে আলিগিয়েরি, ইতালীয় কবি।
- ১৬৩৮ – জন হার্ভার্ড, আমেরিকান মন্ত্রী ও সমাজসেবী।
- ১৭১২ – জিওভান্নি ক্যাসিনি, ইতালীয়–ফরাসি জ্যোতির্বিজ্ঞানী।
- ১৮৫১ – জেমস ফেনিমোর কুপার, আমেরিকান সৈন্য ও লেখক।
- ১৯০১ – উইলিয়াম ম্যাকিনলে, যুক্তরাষ্ট্রের ২৫তম প্রেসিডেন্ট।
- ১৯১৬ – হোসে এচেগারাই, নোবেলজয়ী স্প্যানিশ গণিতবিদ ও নাট্যকার।
- ১৯২৭ – ইসাডোরা ডানকান, মার্কিন নৃত্যশিল্পী।
- ১৯৪০ – নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী, সেতারবাদক।
- ১৯৭০ – রুডলফ কার্নাপ, জার্মান দার্শনিক।
- ১৯৭১ – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাঙালি কথাসাহিত্যিক।
- ১৯৭৪ – ওয়ারেন হুল, মার্কিন অভিনেতা।
- ১৯৭৫ – নরেন্দ্রনাথ মিত্র, বাঙালি ঔপন্যাসিক ও গল্পকার।
- ১৯৭৯ – নূর মোহাম্মদ তারাকি, আফগান প্রেসিডেন্ট।
- ১৯৮২ – বাসির গামায়েল, লেবাননের প্রেসিডেন্ট।
- ১৯৮৪ – জ্যানেট গেনর, মার্কিন অভিনেত্রী।
- ২০২০ – সাদেক বাচ্চু, বাংলাদেশের অভিনেতা।
- ২০২০ – মহিউদ্দিন বাহার, বাংলাদেশি অভিনেতা ও সরকারি কর্মকর্তা।

No comments
ধন্যবাদ।