Header Ads

Header ADS

৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার আশঙ্কা

৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার আশঙ্কা

আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদ্মা নদী এবং এর শাখা ও উপনদীর তীরবর্তী জেলাগুলো বন্যায় আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে ঐতিহাসিক গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে খুলনা বিভাগের বিভিন্ন নদ-নদীর পানি ইতোমধ্যে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।

তিনি বলেন, বুধবার থেকে পদ্মা নদীর শাখা নদীগুলো দিয়ে বিপুল পরিমাণ পানি প্রবেশ করছে। এর ফলে বৃহস্পতিবার থেকেই রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

গবেষকের মতে, বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের পদ্মা নদী প্রবাহিত হওয়া ১৫ থেকে ২০টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ ছাড়া তিনি জানান, ইতোমধ্যে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার অনেক এলাকা বন্যার কবলে পড়ার আশঙ্কা রয়েছে।

পোস্টে আরও বলা হয়, আগামী রোববার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৫ থেকে ২০টি জেলা প্লাবিত হতে পারে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.