১২ আগস্ট: ইতিহাসে আজকের দিন
আজ মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ঘটনাবলি
- ১৬০২ – মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল নিহত।
- ১৬৭৬ – নিউ ইংল্যান্ডে রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সমাপ্তি।
- ১৭৬৫ – মোগল সম্রাট বাংলা, বিহার ও উড়িষার দেওয়ানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন।
- ১৮৭৭ – টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।
- ১৮৯৮ – যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জের আনুষ্ঠানিক সংযুক্তি।
- ১৯০১ – বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক নিউ ইন্ডিয়া প্রকাশ করেন।
- ১৯০৮ – বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি কার্যকর।
- ১৯২৬ – লাঙল পত্রিকার নাম পরিবর্তন করে রাখা হয় গণবাণী।
- ১৯৩৬ – ভারতের প্রথম রাজনৈতিক ছাত্র সংগঠন “সর্বভারতীয় ছাত্র ফেডারেশন” প্রতিষ্ঠা।
- ১৯৪৪ – জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞের অবসান, প্রায় ৪০ হাজার নিহত।
- ১৯৪৯ – যুদ্ধবন্দি ও আহতদের সুরক্ষায় জেনেভা কনভেনশন অনুমোদিত।
- ১৯৫৩ – সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু।
- ১৯৬০ – প্রথম যোগাযোগ উপগ্রহ “ইকো-১” উৎক্ষেপণ।
- ১৯৭১ – মুক্তিবাহিনী আড়িখোলা ব্রিজ ধ্বংস করে।
- ১৯৭৬ – বৈরুতের উপকণ্ঠের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে গণহত্যা চালায় মারুনি মিলিশিয়া।
- ১৯৭৮ – জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষর।
- ১৯৮৫ – জাপান এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ৫২০ জনের মৃত্যু।
- ২০০৮ – মাইকেল ফেলপস ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে অলিম্পিক ও বিশ্বরেকর্ড গড়েন (সময়: ১:৪২.৯৬ মিনিট)।
জন্ম
- ১৮৫১ – লোককবি পাঞ্জু শাহ।
- ১৮৬৬ – নোবেলজয়ী স্পেনীয় লেখক বেনাভেন্তে মার্তিনেস।
- ১৮৭৭ – বহুভাষাবিদ হরিনাথ দে।
- ১৮৮৭ – এরভিন শ্রোডিঙার, অস্ট্রিয়ান পদার্থবিদ।
- ১৯০৬ – হ্যারি হপম্যান, অস্ট্রেলিয়ান টেনিস তারকা।
- ১৯১৯ – ড. বিক্রম সারাভাই, ভারতীয় মহাকাশ গবেষণার অগ্রদূত।
- ১৯৪৯ – মার্ক নফ্লার, ব্রিটিশ গীতিকার ও সুরকার।
- ১৯৫৪ – ফ্রঁসোয়া ওলঁদ, ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি।
- ১৯৭১ – পিট সাম্প্রাস, মার্কিন টেনিস কিংবদন্তি।
- ১৯৮৮ – টাইসন ফিউরি, ব্রিটিশ পেশাদার বক্সার।
- ১৯৯০ – মারিও বালোতেল্লি, ইতালীয় ফুটবলার।
মৃত্যু
- ৩০ খ্রিষ্টপূর্বাব্দ – ক্লিওপেট্রা, মিশরের সর্বশেষ সক্রিয় ফারাও।
- ১৬০২ – আবুল ফজল, আকবরের প্রধানমন্ত্রী।
- ১৮৪৮ – জর্জ স্টিফেনসন, স্টিম ইঞ্জিনের উদ্ভাবক।
- ১৯৬৪ – ইয়ান ফ্লেমিং, ব্রিটিশ লেখক ও জেমস বন্ড স্রষ্টা।
- ২০০৪ – হুমায়ুন আজাদ, বাংলাদেশি কবি, লেখক ও অধ্যাপক।
- ২০১৪ – লরেন বাকল, মার্কিন অভিনেত্রী।

No comments
ধন্যবাদ।