৩১ আগস্ট: ইতিহাসে আজকের দিন
রোববার, ৩১ আগস্ট ২০২৫। চলুন একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ঘটনাবলি
- ১৮৪৮ - সংবাদপত্রে প্রথমবারের মতো আবহাওয়া বার্তা প্রকাশ শুরু হয়।
- ১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার গ্রহণ করে ব্রিটিশ সরকার।
- ১৯০৫ - বঙ্গভঙ্গ বিল পাস হয়।
- ১৯০৭ - ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে ইঙ্গ-রুশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৫৭ - মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে।
- ১৯৫৯ - কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে পুলিশের গুলিতে ৮০ জন নিহত।
- ১৯৬২ - ত্রিনিদাদ ও টোবাগো স্বাধীনতা অর্জন করে।
- ১৯৬৩ - ক্রেমলিন ও হোয়াইট হাউসের মধ্যে হটলাইন স্থাপন।
- ১৯৬৫ - যুক্তরাজ্যে প্রথমবার মালয়েশিয়ার জাতীয় পতাকা উত্তোলন।
- ১৯৬৮ - ভারতে তৈরি উপগ্রহ ‘রোহিনী’ আকাশে উৎক্ষেপণ।
- ১৯৬৮ - ইরানের খোরাসানে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু।
- ১৯৭১ - সংগীতশিল্পী আলতাফ মাহমুদ পাকিস্তানি সেনাদের হাতে শহীদ হন।
- ১৯৭৫ - গণপ্রজাতন্ত্রী চীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- ১৯৯১ - কিরগিজিস্তান স্বাধীনতা লাভ করে।
- ২০০৫ - ইরাকের কাজেমাইন শহরে শোকানুষ্ঠানে পদদলিত হয়ে প্রায় এক হাজার মানুষের মৃত্যু।
জন্ম
- ০০১২ - কালিগুলা, রোমান সম্রাট।
- ০১৬১ - কোমোডুস, রোমান সম্রাট।
- ১৮২১ - হারমান ভন হেল্মহোল্টয, জার্মান চিকিৎসক ও পদার্থবিজ্ঞানী।
- ১৮৪৩ - গেয়র্গ ভন হেরটলিং, জার্মান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সপ্তম চ্যান্সেলর।
- ১৮৪৪ - চন্দ্রনাথ বসু, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসেবী।
- ১৮৭০ - মারিয়া মন্টেসরি, ইতালীয় চিকিৎসক ও শিক্ষাবিদ; বিশ্বখ্যাত মন্টেসরি শিক্ষাপদ্ধতির প্রবর্তক।
- ১৮৭৯ - আল্মা মাহ্লার, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান সুরকার ও চিত্রশিল্পী।
- ১৮৮৮ - কানাইলাল দত্ত, ব্রিটিশবিরোধী বিপ্লবী।
- ১৮৯৭ - ফ্রেডরিক মার্চ, মার্কিন অভিনেতা ও গায়ক।
- ১৯০৭ - রামোন ম্যাগসেসে, ফিলিপাইনের সপ্তম রাষ্ট্রপতি।
- ১৯১৩ - বার্নার্ড লভেল্, ইংরেজ পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।
- ১৯১৯ - অমৃতা প্রীতম, ভারতীয় কবি ও লেখক।
- ১৯২৮ - জেমস কোবার্ন, মার্কিন অভিনেতা।
- ১৯৩৬ - ভ্লাদিমির অরলভ, রাশিয়ান লেখক।
- ১৯৪৪ - ক্লাইভ লয়েড, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার।
- ১৯৪৫ - ভ্যান মরিসন, উত্তর আইরিশ গায়ক ও গীতিকার।
- ১৯৪৯ - এইচ. ডেভিড পলিতজার, নোবেল বিজয়ী আমেরিকান পদার্থবিজ্ঞানী।
- ১৯৪৯ - রিচার্ড গিয়ার, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
- ১৯৬০ - হাসান নাসরুল্লাহ, হিজবুল্লাহর মহাসচিব।
- ১৯৬৩ - ঋতুপর্ণ ঘোষ, ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা।
- ১৯৬৯ - জাভাগাল শ্রীনাথ, ভারতীয় সাবেক ক্রিকেটার।
- ১৯৭০ - নিকোলা গ্রুয়েভস্কি, ম্যাসাডোনিয়ার ষষ্ঠ প্রধানমন্ত্রী।
- ১৯৭৭ - জেফ হার্ডি, মার্কিন কুস্তিগির ও গায়ক।
- ১৯৮২ - পেপে রেইনা, স্প্যানিশ ফুটবলার।
- ১৯৮৫ - রোলানদো ফনসেকা, পর্তুগিজ ফুটবলার।
মৃত্যু
- ১৪২২ – ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরি।
- ১৬৮৮ – ইংরেজ প্রচারক, ধর্মতত্ত্ববিদ ও লেখক জন বুনয়ান।
- ১৭৯৫ – ফরাসি বংশোদ্ভূত ইংরেজ দাবাড়ু ও সুরকার ফ্রাসোয়া-আঁদ্রে ডানিকান ফিলিডোর।
- ১৮১১ – ফরাসি নৌ-সেনাপতি ও আবিষ্কারক লুই আন্তনিও ডি বোউগাইনভিলে।
- ১৮১৪ – ইংরেজ অ্যাডমিরাল, রাজনীতিবিদ ও নিউ সাউথ ওয়েল্সের প্রথম গভর্নর আর্থার ফিলিপ।
- ১৮৬৪ – জার্মান বিচারক, দার্শনিক ও সমাজতান্ত্রিক নেতা ফের্দিনান্দ লাসালে।
- ১৮৬৭ – ফরাসি কবি শার্ল বোদলেয়ার।
- ১৯২০ – জার্মান চিকিৎসক, মনোবিজ্ঞানী ও দার্শনিক উইলহেম উন্ট।
- ১৯৪১ – রুশ কবি ও লেখক মারিনা টসভেটায়েভা।
- ১৯৬৩ – ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর জর্জ ব্রাকুয়ে।
- ১৯৭১ – খ্যাতনামা ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী বশীশ্বর সেন।
- ১৯৭১ – মুক্তিযুদ্ধে শহীদ ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম আবদুল হালিম চৌধুরী জুয়েল।
- ১৯৭৩ – মার্কিন চলচ্চিত্র নির্মাতা জন ফোর্ড।
- ১৯৮৫ – নোবেলজয়ী জীববিজ্ঞানী ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট।
- ১৯৮৬ – ফিনল্যান্ডের অষ্টম রাষ্ট্রপতি উরহো কেকোনেন।
- ১৯৮৮ – খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী কনক বিশ্বাস।
- ১৯৯৩ – ভারতীয় শিল্পের ইতিহাসবিদ ও কিউরেটর স্টেলা ক্রামরিশ।
- ১৯৯৭ – যুক্তরাজ্যের প্রাক্তন রাজকুমারী ডায়ানা।
- ২০০২ – নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ জর্জ পোর্টার।
- ২০০৫ – নোবেলজয়ী পদার্থবিদ, পোলিশ বংশোদ্ভূত ইংরেজ বিজ্ঞানী জোসেফ রটব্লাট।
- ২০০৮ – ইংরেজ লেখক, অভিনেতা ও কৌতুকাভিনেতা কেন ক্যাম্পবেল।
- ২০১৩ – ব্রিটিশ সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক ডেভিড ফ্রস্ট।
- ২০২০ – ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ও প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

No comments
ধন্যবাদ।