Header Ads

Header ADS

৮ আগস্ট: ইতিহাসে আজকের দিন


আজ শুক্রবার, ৮ আগস্ট ২০২৫। আসুন এক নজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, উল্লেখযোগ্য জন্ম-মৃত্যু এবং অন্যান্য তাৎপর্যপূর্ণ তথ্য।

ঘটনাবলি

  • ১২২০ – লিহুলার যুদ্ধে সুইডেন এস্টোনিয়ান উপজাতির কাছে পরাজিত হয়।
  • ১৫৪৯ – ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৭৯৬ – ৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।
  • ১৮১০ – উর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিবাহ করেন।
  • ১৮১৫ – নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
  • ১৮৬৪ – জেনেভায় রেডক্রস গঠিত হয় এবং একই বছরে যুদ্ধকালীন আক্রান্ত না হওয়ার অধিকার পায়।
  • ১৯০৬ – বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক বন্দেমাতরম প্রথম প্রকাশিত হয়।
  • ১৯৪৯ – ইকুয়েডরে প্রবল ভূমিকম্পে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু।
  • ১৯৫৫ – জেনেভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে ৭২ দেশের ১,২০০ বিজ্ঞানীর আন্তর্জাতিক সম্মেলন শুরু।
  • ১৯৬৭ – দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সংস্থা আসিয়ান (ASEAN) প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৮৮ – দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষণা।
  • ২০২৪ – বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার গঠন, যার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।


জন্ম

  • ১৭৩২ – ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।
  • ১৮৮৯ – জ্যাক রাইডার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
  • ১৮৯৬ – স্বামী শিবানন্দ, ভারতীয় যোগী ও যোগগুরু।
  • ১৯০১ – আর্নেস্ট লরেন্স, নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী (সাইক্লোট্রনের উদ্ভাবক)।
  • ১৯১০ – সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী।
  • ১৯২৮ – বিলায়েত খাঁ, প্রখ্যাত ভারতীয় বাঙালি সেতারবাদক।
  • ১৯৩১ – রজার পেনরোজ, ইংরেজ গাণিতিক ও পদার্থবিজ্ঞানী।
  • ১৯৩৭ – ডাস্টিন হফম্যান, মার্কিন অভিনেতা ও পরিচালক।
  • ১৯৪১ – লিলি চক্রবর্তী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।
  • ১৯৫১ – মুহাম্মদ মুরসি, মিশরের পঞ্চম রাষ্ট্রপতি।
  • ১৯৬২ – দেবশ্রী রায়, ভারতীয় বাঙালি অভিনেত্রী ও নৃত্যশিল্পী।
  • ১৯৮১ – রজার ফেদেরার, সুইস টেনিস কিংবদন্তি।
  • ১৯৯০ – কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক।


মৃত্যু

  • ১৮২৪ – ফ্রিডরিশ আউগুস্ট ভল্ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।
  • ১৯৭৫ – প্রণব রায়, প্রবাদপ্রতিম গীতিকার ও কবি।
  • ১৯৭৭ – আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়, খ্যাতনামা বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক।
  • ২০০৯ – শিবদাস বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি গীতিকার।
  • ২০২১ – অনুপম শ্যাম, ভারতীয় অভিনেতা (মন কি আওয়াজ প্রতিজ্ঞা খ্যাত)।
  • ২০২৪ – বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.