Header Ads

Header ADS

প্রধান উপদেষ্টা ৫ আগস্ট বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন

 

প্রধান উপদেষ্টা ৫ আগস্ট বিকেলে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, আগামীকাল ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত আয়োজনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা।

বিকেল ৫টায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা।

দিনব্যাপী আয়োজনে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী এবং বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষ সবার অংশগ্রহণে দিবসটি উদযাপন করার আমন্ত্রণ জানানো হয়েছে।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.