ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ(এনসিপি)সহ ১৬টি দল
নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি নতুন রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এখন মাঠপর্যায়ের যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে কমিশন।
রোববার (১০ আগস্ট) ইসির নির্বাচন শাখা থেকে এ তথ্য জানানো হয়। ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ বলেন, এনসিপি সহ ১৬টি নতুন দল প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন এসব দলকে মাঠপর্যায়ের তদন্তের জন্য পাঠানো হবে।
গত ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে ইসি। পরে ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত সময়ে মোট ১৪৭টি দল আবেদন করে, যার মধ্যে তিনটি দল একাধিকবার আবেদন জমা দেয়।
প্রাথমিক যাচাইয়ে কাগজপত্রে ঘাটতি থাকায় ইসি ১৫ দিনের সময় দিয়ে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য দলগুলোকে চিঠি দেয়। পরে ৮০টি দল কাগজপত্র জমা দেয়। ছয়টি দল বাদে বাকি দলগুলো সময় চায়।
২০০৮ সাল থেকে আরপিও অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।
.jpg)
No comments
ধন্যবাদ।