১৪ আগস্ট: ইতিহাসে আজকের দিন
আজ বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫। চলুন এক নজরে দেখে নেওয়া যাক—ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যুদিন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
ঘটনাবলি
- ১৪৩৭ – মুদ্রণযন্ত্রের আবিষ্কার।
- ১৫৫১ – তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।
- ১৫৮৫ – রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব বাতিল করেন।
- ১৭৬২ – ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।
- ১৭৯০ – সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি স্বাক্ষর করে।
- ১৮২৫ – ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাডে অপরিশোধিত তেল থেকে পেট্রল উদ্ভাবন করেন।
- ১৮৪৮ – ওরেগন অঞ্চল গঠিত হয়।
- ১৮৮৫ – জাপান জং প্রতিরোধক রংয়ের পেটেন্ট নেয়।
- ১৯০০ – ২০০ মার্কিন নৌসেনা পিকিং দখল করলে বক্সার বিদ্রোহের অবসান ঘটে।
- ১৯১২ – মার্কিন মেরিন সেনারা নিকারাগুয়া দখল করে।
- ১৯৩১ – কুমিল্লার দুই স্কুলছাত্রী ইলা সেন ও মীরা দেবী ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করেন।
- ১৯৪১ – রুজভেল্ট ও চার্চিল ‘আটলান্টিক চার্টার’ নামে শান্তিচুক্তি স্বাক্ষর করেন।
- ১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ১৯৪৭ – পাকিস্তান ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে।
- ২০০৮ – বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিকে নারীদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে রেবেকা অ্যাডলিংটন ২০০০ সালের অলিম্পিক রেকর্ড ভাঙেন।
জন্ম
- ১২৫৭ – জাপানের সম্রাট হানাজোনো।
- ১৭৭৭ – হান্স ক্রিশ্চিয়ান ওরস্টেড, ড্যানিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
- ১৮৬৭ – জন গলসওয়ার্দি, নোবেলজয়ী ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার।
- ১৮৯৭ – লাবণ্য প্রভা ঘোষ, ভারতীয় গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী ও বাংলা ভাষা আন্দোলনের নেত্রী।
- ১৯২৩ – কুলদীপ নায়ার, প্রথিতযশা ভারতীয় সাংবাদিক।
- ১৯২৬ – রনে গোসিনি, ফরাসি কমিকস সম্পাদক ও লেখক।
- ১৯৪২ – আমজাদ হোসেন, বাংলাদেশি অভিনেতা, লেখক ও চলচ্চিত্রকার।
- ১৯৪২ – শহীদ কাদরী, বাংলাদেশি কবি ও সাহিত্যিক।
- ১৯৪৫ – স্টিভ মার্টিন, মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা ও সংগীতজ্ঞ।
- ১৯৪৫ – ভিম ভেন্ডার্স, জার্মান চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার ও আলোকচিত্রী।
- ১৯৫৯ – মার্সিয়া গে হার্ডেন, মার্কিন অভিনেত্রী।
- ১৯৬২ – রমিজ রাজা, সাবেক পাকিস্তানি ক্রিকেটার।
- ১৯৬৬ – হ্যালি বেরি, মার্কিন অভিনেত্রী, প্রযোজক ও প্রাক্তন বিশ্ব সুন্দরী।
- ১৯৬৮ – প্রবীণ আম্রে, সাবেক ভারতীয় ক্রিকেটার।
- ১৯৭১ – প্রমোদ্যা বিক্রমাসিংহে, সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৮১ – কফি কিংস্টন, ঘানা-মার্কিন পেশাদার কুস্তিগির।
- ১৯৮৩ – মিলা কুনিস, ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী।
- ১৯৮৩ – সুনিধি চৌহান, জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী।

No comments
ধন্যবাদ।