Header Ads

Header ADS

১ আগস্ট: ইতিহাসে আজকের দিন

 

আজ শুক্রবার, ১ আগস্ট ২০২৫। ইতিহাসের পাতায় এই দিনটি নানা ঘটনার সাক্ষী। এক নজরে দেখে নিই আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

  • ১৭৭৩ – ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসনের সংস্কারে ‘রেগুলেটিং অ্যাক্ট’ প্রণয়ন করে।
  • ১৭৭৪ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কলকাতা ভারতের রাজধানী হিসেবে ঘোষিত হয়।
  • ১৭৭৪ – স্যার জোসেফ প্রিস্টলি অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন।
  • ১৮৩৪ – ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল হয়।
  • ১৮৬১ – দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং মনোমোহন ঘোষের সম্পাদনায় পাক্ষিক ইন্ডিয়া মিরর প্রকাশিত হয়।
  • ১৮৯৪ – চীন ও জাপানের মধ্যে কোরিয়া ইস্যুতে প্রথম যুদ্ধ শুরু হয়।
  • ১৯১৪ – জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
  • ১৯৬০ – আফ্রিকার দেশ বেনিন ফরাসি শাসন থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬৪ – বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।
  • ১৯৬৭ – পূর্ব জেরুজালেম ইসরায়েলের নিয়ন্ত্রণে আসে।
  • ১৯৭১ – নিউইয়র্কে অনুষ্ঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্ববিখ্যাত কনসার্ট The Concert for Bangladesh

  • ১৯৭৫ – ফিনল্যান্ডের হেলসিংকিতে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শীর্ষ সম্মেলন শুরু হয় (আলবেনিয়া বাদে)।


জন্ম

  • ১৮৮১ – শিল্প সমালোচক ও শিক্ষাবিদ অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়।
  • ১৮৯৫ – স্বভাববিজ্ঞানী ও বিজ্ঞান জনপ্রিয়কারী গোপালচন্দ্র ভট্টাচার্য।
  • ১৯৩২ – বলিউডের খ্যাতিমান অভিনেত্রী মিনা কুমারী।
  • ১৯৩৮ – মুক্তিযোদ্ধা ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত সেক্টর কমান্ডার নাজমুল হক।

  • ১৯৪২ – ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক।


মৃত্যু

  • ১৮৪৬ – সমাজসংস্কারক প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
  • ১৯৭৭ – কৌতুকাভিনেতা জহর রায়।
  • ১৯৮২ – কথাসাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দী।
  • ১৯৮৭ – বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী।
  • ১৯৯৯ – বাঙালি লেখক ও চিন্তাবিদ নীরদচন্দ্র চৌধুরী।
  • ২০০৫ – সৌদি আরবের বাদশাহ ফাহাদ।
  • ২০১৪ – প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.