Header Ads

Header ADS

যুক্তরাষ্ট্রে টিকটক তারকা ক্রিস্টোফার হোয়াইটকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে টিকটক তারকা ক্রিস্টোফার হোয়াইটকে গুলি করে হত্যা

নিউ জার্সিতে টিকটক তারকা ক্রিস্টোফার হোয়াইটকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি সমুদ্র সৈকতে টিকটক ইনফ্লুয়েন্সার ও স্কুল ক্রীড়াবিদ ক্রিস্টোফার হোয়াইটকে গুলি করে হত্যা করা হয়েছে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সৈকত থেকে ভিডিও পোস্ট করেছিলেন এই তরুণ তারকা।

বৃহস্পতিবার (৩ জুলাই) নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, ১২ জুন রাত ৯টার কিছু আগে নিউ জার্সির লং ব্রাঞ্চ এলাকার পিয়ার সংলগ্ন সমুদ্রসৈকতে** এ হামলার ঘটনা ঘটে। মাত্র একবার গুলি করা হয় হোয়াইটকে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মনমাউথ কাউন্টি প্রসিকিউটরের দপ্তর।

এ ঘটনায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। যদিও বয়স কম হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া ১৮ বছর বয়সী ডোয়াইন এক্সিলাস নামের আরেক তরুণকে অস্ত্র বহনের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

তদন্তকারীরা এখনও খুনের মোটিভ অনুসন্ধান করছেন। এখনো নিশ্চিত নয় যে, ধৃত দুই ব্যক্তি ক্রিস্টোফার হোয়াইটকে ব্যক্তিগতভাবে চিনতেন কি না।

ভিডিও পোস্টের ঘণ্টা দুয়েক পরেই মৃত্যু

হত্যার কয়েক ঘণ্টা আগে হোয়াইট সৈকত থেকে দুটি ভিডিও পোস্ট করেন। একটি ভিডিওতে তাকে সৈকতের একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। আরেকটিতে তিনি ক্যাপশন লেখেন:
"যারা তোমাকে উপেক্ষা করে, তাদের থেকে দূরে থাকো — যতক্ষণ না তাদের তোমার প্রয়োজন পড়ে।"

বন্ধুদের বরাতে জানা গেছে, লাইভ ভিডিও চলাকালীন কিছু স্থানীয় তরুণ হোয়াইটকে গালিগালাজ করছিল। বন্ধু জাইডেন রোচে বলেন, “আমি মনে করি পুরো ঘটনাটি দাম্ভিকতা ও হিংসা থেকে ঘটেছে।”

সফল ইনফ্লুয়েন্সার ও ক্রীড়াবিদ ছিলেন হোয়াইট

১৭ বছর বয়সী ক্রিস্টোফার হোয়াইট কেবল একজন টিকটক তারকাই নন, ছিলেন একজন ছাত্র ক্রীড়াবিদ। তিনি উডব্রিজ হাই স্কুল-এর হয়ে ফুটবল খেলতেন এবং কুস্তি প্রতিযোগিতায় অংশ নিতেন।
টিকটকে তার এক লাখের বেশি ফলোয়ার ছিল, যেখান থেকে তিনি নিয়মিত লাইফস্টাইল ও উৎসাহমূলক ভিডিও পোস্ট করতেন।

মৃত্যুতে শোকের ছায়া

এই অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় বন্ধু, সহপাঠী ও অনুরাগীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে অনেকেই হোয়াইটের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিচ্ছেন এবং ন্যায়বিচারের দাবি তুলেছেন।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.