Header Ads

Header ADS

১৮ জুলাই : ইতিহাসে আজকের দিন


আজ শুক্রবার, ১৮ জুলাই ২০২৫। একনজরে দেখে নিই ইতিহাসের এই দিনে সংঘটিত উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।


 ঘটনাবলি

  • ৮৭১ – ব্রিটেন ও ডেনমার্কের মধ্যে ২৫ বছরব্যাপী যুদ্ধের সূচনা হয়।
  • ১৭৮৩ – ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল ছায়াপথের প্রকৃতি আবিষ্কার করেন।
  • ১৮৪১ – ঢাকায় প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঢাকা কলেজ।
  • ১৮৫৪ – স্যার চার্লস উডের বিখ্যাত ডেসপ্যাচ প্রকাশিত হয়।
  • ১৮৭১ – কলকাতা সহ অন্যান্য পৌরসভায় রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য আইন প্রণীত হয়।
  • ১৯৪৭ – ইংল্যান্ডের রাজার অনুমোদনের মাধ্যমে ভারতের স্বাধীনতা আইন কার্যকর হয়।
  • ১৯৬৬ – মহাকাশযান জেমিনি ১০ উৎক্ষেপণ করা হয়।
  • ১৯৬৮ – আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাতে ইন্টেল করপোরেশন প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭৬ – রোমানিয়ার জিমন্যাস্ট নাদিয়া কোমানিচি গ্রীষ্মকালীন অলিম্পিকে ইতিহাসে প্রথমবারের মতো "পারফেক্ট ১০" স্কোর করেন।
  • ১৯৭৬ – মন্ট্রিলে ২১তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।
  • ১৯৭৭ – ভিয়েতনাম জাতিসংঘের সদস্যপদ লাভ করে।


 জন্মবার্ষিকী

  • ১৬৩৫ – রবার্ট হুক, ইংরেজ বিজ্ঞানী।
  • ১৭৬৮ – জঁ রোবের আরগঁ, সুইস গণিতবিদ।
  • ১৮৪৯ – শরৎচন্দ্র দাশ, তিব্বতি ভাষা ও সংস্কৃতির ভারতীয় পণ্ডিত।
  • ১৮৫৩ – হেন্ড্রিক আন্টোন লোরেন্‌ৎস, ডাচ পদার্থবিদ ও নোবেল বিজয়ী।
  • ১৮৬১ – কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, উপমহাদেশের প্রথম নারী চিকিৎসক ও স্নাতক।
  • ১৮৯৩ – জীবনতারা হালদার, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী।
  • ১৮৯৩ – রিচার্ড ডিক্স, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯০২ – মেজর সত্য গুপ্ত, ভারতীয় বিপ্লবী ও সমাজসেবক।
  • ১৯০৯ – বিষ্ণু দে, বাঙালি কবি, লেখক ও চলচ্চিত্র সমালোচক।
  • ১৯১৬ – জনি হপ, আমেরিকান বেসবল খেলোয়াড়।

  • ১৯১৮

    1. আনোয়ারুল হক, বাংলাদেশি চিত্রশিল্পী।

    2. নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও শান্তিতে নোবেলজয়ী।

  • ১৯২২ – টমাস স্যামুয়েল কুন, মার্কিন দার্শনিক।
  • ১৯২৫ – হুবার্ট ডগার্ট, ইংরেজ ক্রিকেটার ও ক্রীড়া প্রশাসক।
  • ১৯২৭ – মেহদী হাসান, কিংবদন্তি গজলশিল্পী।
  • ১৯৩৩ – ইয়েভগেনি ইয়েভতুশেঙ্কো, রুশ কবি।
  • ১৯৩৭ – রোয়াল্ড হোফম্যান, নোবেলজয়ী রসায়নবিদ।
  • ১৯৪০ – জেমস ব্রোলিন, মার্কিন অভিনেতা ও পরিচালক।
  • ১৯৪৩ – আরতি মুখার্জী, বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় কণ্ঠশিল্পী।
  • ১৯৪৯ – ডেনিস লিলি, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
  • ১৯৮২ – প্রিয়াঙ্কা চোপড়া, বলিউড অভিনেত্রী ও প্রাক্তন বিশ্বসুন্দরী।
  • ১৯৮৮ – কার্লোস ব্র্যাথওয়েট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার।
  • ১৯৮৯ – ভূমি পেডনেকার, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৯৬ – স্মৃতি মন্ধানা, ভারতীয় নারী ক্রিকেটার।


মৃত্যুবরণ

  • ৭১৫ – মুহাম্মদ বিন কাসেম, সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি।
  • ১৮১৭ – জেন অস্টেন, ইংরেজ ঔপন্যাসিক।
  • ১৮৭২ – বেনিটো জুয়ারেজ, মেক্সিকোর প্রাক্তন রাষ্ট্রপতি।
  • ১৯১৮ – ইন্দ্রলাল রায়, প্রথম ভারতীয় যিনি প্রথম বিশ্বযুদ্ধে বিমানচালক হিসেবে মৃত্যুবরণ করেন।
  • ১৯৬৮ – কর্নেইল হেইম্যানস, বেলজিয়ান ফিজিওলজিস্ট ও নোবেলজয়ী।
  • ১৯৮৯ – রেবেকা শেফার, আমেরিকান মডেল ও অভিনেত্রী।
  • ১৯৯০ – ইউন পসুন, দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় রাষ্ট্রপতি।
  • ২০১৬ – মুবারক বেগম, ভারতীয় সংগীতশিল্পী।
  • ২০২২ – ভূপিন্দর সিং, ভারতীয় প্রখ্যাত গজলশিল্পী।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.