১৩ জুলাই : ইতিহাসে আজকের দিন
আজ ১৩ জুলাই (রবিবার), ২০২৫। ইতিহাসে এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার জন্য স্মরণীয়। চলুন একনজরে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলি, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
উল্লেখযোগ্য ঘটনাবলি
- ১৫৮৫ – ইংরেজ অভিযাত্রী স্যার রিচার্ড গ্রিনভিলের নেতৃত্বে ১০৮ জনের একটি দল রোয়ানোকে দ্বীপে (বর্তমান যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনায়) উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে পৌঁছায়।
- ১৭১৩ – গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে শান্তি ও সৌভ্রাতৃত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৭৭১ – বিখ্যাত বৃটিশ সমুদ্রযাত্রী ক্যাপ্টেন জেমস কুক তিন বছরের দক্ষিণ গোলার্ধ ভ্রমণ শেষে ফিরে আসেন।
- ১৭৭২ – ক্যাপ্টেন কুক তার দ্বিতীয় সমুদ্র অভিযানে যাত্রা শুরু করেন।
- ১৮৩০ – কলকাতায় আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায়ের উদ্যোগে ‘জেনারেল এসেমব্লিজ ইনস্টিটিউশন’ (বর্তমান স্কটিশ চার্চ কলেজ) প্রতিষ্ঠিত হয়।
- ১৮৩২ – হেনরি স্কুলক্র্যাফট মিসিসিপি নদীর উৎস আবিষ্কার করেন (বর্তমান মিনেসোটা)।
- ১৮৫৮ – স্কটিশ সংস্কার আইন পাস হয়।
- ১৮৭১ – লন্ডনে বিশ্বের প্রথম বিড়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
- ১৮৭৮ – তুরস্ক থেকে বিচ্ছিন্ন হয়ে রোমানিয়া স্বাধীনতা ঘোষণা করে।
- ১৮৮২ – রাশিয়ায় ভয়াবহ এক রেল দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ২০০ জন।
- ১৮৯৮ – গুলিয়েলমো মার্কোনি রেডিও আবিষ্কারের পেটেন্ট লাভ করেন।
- ১৯০৫ – কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।
- ১৯৩০ – উরুগুয়ের মাটিতে অনুষ্ঠিত প্রথম ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রান্স ৪-১ গোলে মেক্সিকোকে পরাজিত করে।
- ১৯৩১ – জার্মানির ডানাব্যাংক দেউলিয়া হয়ে গেলে দেশের সব ব্যাংক বন্ধ হয়ে যায়। ব্যাংকগুলো পুনরায় খোলে ৫ আগস্ট।
- ১৯৩৩ – জার্মানিতে নাৎসি পার্টি ছাড়া সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়।
- ১৯৩৯ – বিখ্যাত সংগীতশিল্পী ফ্রাঙ্ক সিনাত্রা চলচ্চিত্র জগতে পা রাখেন।
- ১৯৬০ – জন এফ. কেনেডি লস অ্যাঞ্জেলসে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন।
- ১৯৭৩ – আফগানিস্তানকে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
- ১৯৭৭ – নিউইয়র্ক সিটিতে ১৪ ঘণ্টাব্যাপী বিদ্যুৎ বিভ্রাট ঘটে; এই সময় ব্যাপক লুটপাট ও সহিংসতা হয়।
- ২০০৭ – নেপালের পশ্চিমাঞ্চলে দুটি ভূমিকম্পে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটে।
- ২০১১ – নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে, যা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
জন্ম
- ১৬০৮ – হাঙ্গেরির রাজা তৃতীয় ফার্দিনান্দ।
- ১৭৪৮ – ফরাসি উদ্ভিদবিজ্ঞানী লরেন জোসো।
- ১৮২২ – অযোধ্যার শেষ নবাব ও সংগীতানুরাগী ওয়াজিদ আলী শাহ।
- ১৮৮০ – প্রখ্যাত কথাসাহিত্যিক ইসমাইল হোসেন শিরাজী।
- ১৮৯৪ – রুশ সাহিত্যিক আইজাক বাবেল।
- ১৯০০ – বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস।
- ১৯৩৪ – নাইজেরীয় নোবেলজয়ী সাহিত্যিক ওল সোয়েনকা।
- ১৯৪০ – ইংরেজ অভিনেতা ও হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্যাট্রিক স্টুয়ার্ট।
- ১৯৪১ – মার্কিন অভিনেতা রবার্ট ফ্রস্টার।
- ১৯৪২ – জনপ্রিয় অভিনেতা হ্যারিসন ফোর্ড।
- ১৯৮২ – ইংরেজ অভিনেত্রী সামিয়া স্মিথ।
মৃত্যু
- ৬৭৮ – ইসলামের বিশিষ্ট নারী সাহাবি হযরত আয়েশা সিদ্দিকা (রা.)।
- ১৭৯৩ – ফরাসি বিপ্লবী ও সাংবাদিক জ্যা পল মারাত, নিজের বাথটাবে রাজনৈতিক প্রতিপক্ষ চার্লট কর্ডের হাতে নিহত হন।
- ১৮৫১ – অস্ট্রীয় সুরস্রষ্টা আর্নল্ড শোয়েমবার্গ।
- ১৮৮৯ – অস্ট্রিয়ান কবি রবার্ট হ্যামালিঙ।
- ১৯২১ – নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী গ্যাব্রিয়েল লিপমান (সমুদ্রে ডুবে মৃত্যু)।
- ১৯৬৯ – ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ।
- ১৯৮০ – বতসোয়ানার প্রথম প্রেসিডেন্ট সেরেতসি খামা।
- ১৯৯৫ – প্রখ্যাত ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী।
- ২০০২ – খ্যাতিমান তুর্কি বংশোদ্ভুত কানাডিয়ান আলোকচিত্রী ইউসুফ কার্শ।

No comments
ধন্যবাদ।