Header Ads

Header ADS

লেবাননে ইসরায়েলের হামলা

লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের হামলা

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলের হামলা, অস্ত্রাগার ধ্বংসের দাবি

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (৯ জুলাই) ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এই তথ্য জানায়। তবে অভিযানগুলোর নির্দিষ্ট সময় জানায়নি আইডিএফ।

আইডিএফ দাবি করে, সাম্প্রতিক অভিযানে হিজবুল্লাহর বেশ কয়েকটি অস্ত্রাগার ও সামরিক স্থাপনা চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে। এর মধ্যে জাবাল ব্লাত এলাকায় ‘বারাম’ আঞ্চলিক ব্রিগেডের সদস্যরা একটি ঘাঁটি শনাক্ত করে, যেখানে মর্টার শেল ও আগ্নেয়াস্ত্রের ব্যবস্থা ছিল।

অন্যদিকে লাব্বুনেহ অঞ্চলের একটি বনাঞ্চলে ওদেদ ব্রিগেডের রিজার্ভ সেনারা একটি মাল্টিপল রকেট লঞ্চার, একটি মেশিনগান ও বহু বিস্ফোরক ডিভাইসসহ একটি অস্ত্র মজুতকেন্দ্র খুঁজে পায়, যা পরবর্তীতে ধ্বংস করা হয়।

আইডিএফ আরও জানায়, একই এলাকায় একটি ভূগর্ভস্থ ঘাঁটি শনাক্ত করা হয়, যা হিজবুল্লাহ অস্ত্র সংরক্ষণের কাজে ব্যবহার করত। সেটিও কম্ব্যাট ইঞ্জিনিয়ারদের সহায়তায় ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি কৌশলগত পোস্টে অবস্থান করছে এবং সেখান থেকে নিয়মিত অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক হামলাগুলোও হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে চালানো হয়েছে বলে দাবি করছে আইডিএফ।

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.