ওয়ালটনের প্যাসেঞ্জার কার ব্যাটারি ‘গ্রাভিটন’
ওয়ালটনের গ্রাভিটন সিরিজে সাত নতুন কার ব্যাটারি উন্মোচন
প্রাইভেটকার, মাইক্রোবাস, পিক-আপ ভ্যান এবং সিএনজি অটোরিকশার জন্য উপযোগী সাতটি নতুন মডেলের কার ব্যাটারি বাজারে এনেছে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন। জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি সিলড মেইনটেন্যান্স ফ্রি (SMF) প্রযুক্তির এই ব্যাটারিগুলো উন্নতমানের পারফরম্যান্স নিশ্চিত করবে এবং চালকদের দেবে নিরবচ্ছিন্ন ও নিরাপদ যাত্রার অভিজ্ঞতা।
সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই ব্যাটারিগুলোর উদ্বোধন করেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস. এম. মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সারা দেশের শতাধিক ডিলার ও ডিস্ট্রিবিউটর।
নতুন ব্যাটারির মডেলগুলো হলো:
- গ্রাভিটন এন৫০জেড
- গ্রাভিটন এন৫০জেডএল
- গ্রাভিটন এনএস৪০জেডএল
- গ্রাভিটন এনএস৬০এল
- গ্রাভিটন এনএস৭০
- গ্রাভিটন এএক্স১২০-৭
- গ্রাভিটন এনএক্স১২০-৭এল
প্রিমিয়াম মানের এই ব্যাটারিগুলোর মূল্য ৮,৬৫০ থেকে ১৫,৬০০ টাকার মধ্যে, যা পাওয়া যাবে সারাদেশে ওয়ালটনের অনুমোদিত ডিস্ট্রিবিউটর ও ডিলার শোরুমে।

No comments
ধন্যবাদ।