২০ জুলাই : ইতিহাসে আজকের দিন
রোববার, ২০ জুলাই ২০২৫
আজকের দিনটি ইতিহাসে নানা কারণে স্মরণীয়। চলুন একনজরে দেখে নিই ২০ জুলাই তারিখে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু এবং গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য।
ঘটনাবলি
- ১৮১০ – কলম্বিয়া তাদের স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯০৫ – ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গ আইন প্রথম অনুমোদিত হয়।
- ১৯৪৬ – প্যারিসে শান্তি সম্মেলন শুরু হয়।
- ১৯৪৭ – মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় বাংলা ভাষায় মুসলিম নারীদের প্রথম সচিত্র সাপ্তাহিক ‘বেগম’ প্রকাশিত হয়।
- ১৯৪৯ – সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়, যা ১৯ মাসের যুদ্ধের অবসান ঘটায়।
- ১৯৫১ – জর্ডানের বাদশাহ আবদুল্লাহ জেরুজালেমে এক ফিলিস্তিনির হাতে নিহত হন।
- ১৯৫৪ – ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটাতে জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয়; দেশটি উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়।
- ১৯৬০ – শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- ১৯৬৮ – স্পেশাল অলিম্পিকসের যাত্রা শুরু।
- ১৯৬৯ – অ্যাপোলো ১১ অভিযানে নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন প্রথমবারের মতো চাঁদে পদার্পণ করেন।
- ১৯৭৪ – তুরস্কের সেনাবাহিনী সাইপ্রাসের উত্তরাঞ্চল দখল করে।
- ১৯৭৬ – মার্কিন নভোযান 'ভাইকিং' মঙ্গলগ্রহে অবতরণ করে।
- ১৯৯৬ – ঢাকায় নগর জাদুঘরের উদ্বোধন হয়।
- ২০০৬ – ইথিওপিয়ার সেনাবাহিনী সোমালিয়ার ভেতরে প্রবেশ করে।
জন্মবার্ষিকী
- ৬৪৭ – প্রথম ইয়াজিদ, উমাইয়া খিলাফতের দ্বিতীয় খলিফা।
- ১৭৮৫ – দ্বিতীয় মাহমুদ, উসমানীয় খিলাফতের সুলতান।
- ১৮০৪ – রিচার্ড ওয়েন, ইংরেজ জীববিজ্ঞানী ও জীবাশ্মবিদ।
- ১৮২২ – গ্রেগর মেন্ডেল, বংশগতিবিদ্যার জনক।
- ১৮৬৪ – এরিক কারলফেল্ডট, নোবেলজয়ী সুইডিশ কবি।
- ১৮৯৭ – টাডেউস রিচস্টেইন, নোবেলজয়ী পোলিশ রসায়নবিদ।
- ১৯০২ – সুনির্মল বসু, বাঙালি শিশুসাহিত্যিক।
- ১৯১৯ – এডমুন্ড হিলারি, এভারেস্টজয়ী পর্বতারোহী।
- ১৯৪৭ – গের্ড বিনিগ, নোবেলজয়ী জার্মান পদার্থবিদ।
- ১৯৫০ – নাসিরুদ্দিন শাহ, খ্যাতিমান ভারতীয় অভিনেতা।
- ১৯৯১ – কিরা কাজানসেভ, মিস আমেরিকা ২০১৫।
- ১৯৯৯ – পপ স্মোক, মার্কিন র্যাপার ও গায়ক।
মৃত্যুবার্ষিকী
- ১৮৬৬ – বের্নহার্ট রিমান, জার্মান গণিতবিদ।
- ১৯২০ – শ্রীশ্রীমা সারদা দেবী, রামকৃষ্ণ মিশনের সংঘজননী।
- ১৯৩৭ – গুলিয়েলমো মার্কোনি, নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী।
- ১৯৪৪ – মিলড্রেড হ্যারিস, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।
- ১৯৪৫ – পল ভালেরি, ফরাসি কবি ও লেখক।
- ১৯৫১ – বাদশাহ আবদুল্লাহ, জর্ডানের প্রথম রাজা।
- ১৯৬৫ – বটুকেশ্বর দত্ত, ব্রিটিশবিরোধী বিপ্লবী।
- ১৯৭২ – গীতা দত্ত, কিংবদন্তি সংগীতশিল্পী।
- ১৯৭৩ – ব্রুস লি, মার্শাল আর্ট শিল্পী ও অভিনেতা।
- ১৯৭৪ – কমল দাশগুপ্ত, খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক।
- ২০১৩ – হেলেন টমাস, মার্কিন সাংবাদিক ও লেখিকা।
- ২০১৫ – থিওডোরে বিকেল, অভিনেতা ও লোকগায়ক।
- ২০১৭ – চেস্টার বেনিংটন, জনপ্রিয় আমেরিকান গায়ক।

No comments
ধন্যবাদ।