Header Ads

Header ADS

কাস্তে – কবি দিনেশ দাস



বেয়নেট হোক যত ধারালো—

কাস্তেটা ধার দিয়ো, বন্ধু!

শেল আর বম হোক ভারালো

কাস্তেটা শান দিয়ো, বন্ধু।


নতুন চাঁদের বাঁকা ফালিটি

তুমি বুঝি খুব ভালোবাসতে ?

চাঁদের শতক আজ নহে তো

এ-যুগের চাঁদ হ’লো কাস্তে!ইস্পাতে কামানেতে দুনিয়া

কাল যারা করেছিল পূর্ণ,

কামানে-কামানে ঠোকাঠুকিতে

আজ তারা চূর্ণবিচূর্ণ :চূর্ণ এ-লৌহের পৃথিবী

তোমাদের রক্ত-সমুদ্রে

গ’লে পরিণত হয় মাটিতে,

মাটির—মাটির যুগ ঊর্ধ্বে!

দিগন্তে মৃত্তিকা ঘনায়ে

আসে ওই! চেয়ে দ্যাখো বন্ধু!

কাস্তেটা রেখেছো কি শানায়ে

এ-মাটির কাস্তেটা, বন্ধু! 

No comments

ধন্যবাদ।

Powered by Blogger.